ফেসবুকে ডেটিং সার্ভিস চালু হচ্ছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন, ২০১৮ সাল হতে যাচ্ছে তাদের জন্য একটি বিশেষ বছর। আর চলতি বছরে ব্যবহারকারীদের জন্য যেসব নতুন সেবা তারা চালু করতে যাচ্ছেন, তার মধ্যে রয়েছে সঙ্গী খোঁজার একটি ডেটিং সার্ভিসও।
ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠানটির বার্ষিক এফএইট ডেভেলপার কনফারেন্সে নতুন এই সেবাটি চালুর ঘোষণা দিয়েছেন মার্ক জাকারবার্গ।
জাকারবার্গ বলেছেন, এই যুগল মেলানোর সেবা নিতে হলে ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করতে হবে এবং খুব তাড়াতাড়িই সেটা চালু হবে। সেখানে ব্যবহারকারীরা একে অন্যকে বার্তা পাঠাতে পারবেন।
তিনি আরও বলেন, ফেসবুকে ২০ কোটি ব্যবহারকারী রয়েছে, যারা নিজেদের সঙ্গী ছাড়া বলে উল্লেখ করেছেন। এখন আমরা যদি তাদের জন্য একটি সার্থক সম্পর্ক তৈরি করে দিতে পারি, তা সবার জন্যই অর্থপূর্ণ হবে। আমাদের মুল উদ্দেশ্য ফেসবুক সদস্যদের মধ্যে স্থায়ী সম্পর্ক তৈরি করা। নতুন এই ফিচারে বর্তমান বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের বাইরে রাখা হবে।
এদিকে জাকারবার্গের এই ঘোষণার পর ডেটিং ব্যবসায় প্রতিষ্ঠান ম্যাচ গ্রুপের শেয়ারের দাম ইতোমধ্যে ২২ শতাংশ পড়ে গেছে। জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডারের মালিক এই প্রতিষ্ঠানটি, যারা মূলত ফেসবুক প্রোফাইল থেকে তথ্য সংগ্রহ করে।
ব্যক্তিগত তথ্যের অপব্যবহার নিয়ে সমালোচনার মুখে রয়েছে ফেসবুক। মার্ক জাকারবার্গ ঘোষণা দিয়েছেন, এরকম আর ঘটবে না। সেটি ঠেকাতে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন তিনি । সূত্র: বিবিসি বাংলা
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature