Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন’র নতুন কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: May 2, 2018 | 3:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশনের বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে মুহুর্মূহু করতালির মাধ্যমে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ব্যাংকার সৈয়দ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।

প্রবাসে যেখানে বিভিন্ন সাংগঠনের নেতৃত্ব বছরের পর বছর ধরে রাখার প্রবনতা বিদ্যমান, সেখানে বৃন্দাবন কলেজ এলামনাই একটি ব্যতিক্রম। সংগঠনটি প্রতি বছর নির্ধারিত সময়ে তাদের নতুন নেতা নির্বাচন করে আসছে নিয়মিত ভাবে। প্রবাসে এটি একটি ইতিহাস সৃষ্টিকারী ঘটনা বলে বিজ্ঞজনেরা মত প্রকাশ করেছেন। সংগঠনের বিদায়ী সভাপতি ইব্রাহিম খলিল বারভূঁইয়া রিজু-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদুল মুহিত খানের পরিচালনায় নিউইয়র্কের একটি হল রুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা থেকে নতুন এই কমিটির কর্মকর্তাদের নাম ঘোষনা করা হয়।

নির্বাচন কমিশনের প্রধান ফরিদ উদ্দিন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করে বলেন এটি নির্বাচন কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত। তখন উপস্থিত সদস্যরা বিপুল করতালির মাধ্যমে নতুন নেতৃত্বকে স্বাগত জানান। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসের জনপ্রিয় আইনজীবী ও হবিগঞ্জের কৃতি সন্তান এটর্নী মঈন চৌধুরী, কলেজের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট সাংবাদিক মুজাহিদ আনসারী, সাবেক ব্যাংকার ও কলেজের প্রবীণ ছাত্র নারায়ন দেব রায়, যুক্তরাজ্য বৃন্দাবন কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক আইয়ুব শেখ সোহেল।

সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সৈয়দ মুজিবুর রহমান ও মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তাদেরকে নেতা নির্বাচন করায় সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামী দিনে দায়িত্ব পালন কালে সকলের সহযোগিতা কামনা করেন। সভা শেষে সংগঠনের ঐতিহ্য অনুযায়ী বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপস্থিত সদস্যদেরকে মিষ্টিমুখ করান।

সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সদস্য ও সাবেক সভাপতি আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ চৌধুরী কুটি, সংগঠনের সিনিয়র সদস্য শফি উদ্দিন তালুকদার ও নাজিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আছকির মিয়া, জয়নাল আবেদিন খান, শিমুল হাসান, ফয়সাল আহমেদ খান, প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সুভাষ চন্দ্র রায়, বিষ্ণু পদ সরকার, ফয়সাল আহমেদ, সৈয়দ আরিফুর রহমান, সুকান্ত দাস হরে, মাসুম প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV