ঐতিহাসিক টাইটানিক ছবির রোজ চরিত্রের অভিনেত্রী কেট উইন্সলেট শরীর প্রদর্শনের বিরোধী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নারী, বিশেষ করে সেলিব্রেটি তারকাদের কড়া সমালোচনা করলেন ঐতিহাসিক টাইটানিক ছবির রোজ চরিত্রের অভিনেত্রী কেট উইন্সলেট। তিনি বলেছেন, শুধু মানুষের মনোযোগ আকর্ষণ করতে নারীরা (সব নারী নন) তাদের শরীর উন্মুক্ত করে দিচ্ছেন। এতে তিনি উদ্বিগ্ন। এ নিয়ে লন্ডনের অনলাইন ডেইলি মেইলে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, হলিউডের সবচেয়ে আলোচিত, জ্যোতি ছড়ানো নায়িকাদের মধ্যে অন্যতম অস্কার বিজয়ী কেট উইন্সলেট। তিনি রেড কার্পেট বা লাল গালিচা সংবর্ধনায় একজন নায়িকার বা মডেলের শরীর প্রদর্শনের বিরোধিতা করেন। বর্তমানে তার বয়স ৪২ বছর। কেট উইন্সলেট বলেছেন, নারীরা যখন এভাবে নিজেদেরকে প্রদর্শন করেন তখন তা এক অস্বস্তিকর বিষয়। এর যৌক্তিক কোনো কারণ নেই। তিনি বলেন, যখন আমি কোনো একটি রুমের ভিতর দিয়ে হাঁটি তখন আমি মনে করি সেখানে যেসব মানুষ আছেন তাদের সঙ্গে কথা বলি। মানুষ আমার দিকে তাকাচ্ছে নাকি তাকাচ্ছে না সে বিষযে আমার কোনো আগ্রহ নেই। কিন্তু প্রকৃতপক্ষে অনেক নারীই এর উল্টোটা ঘটাচ্ছেন। কেট উইন্সলেট এখন তিন সন্তানের জননী। তার নিজের জন্ম বার্কশায়ারে। ১৯৯৭ সালে তিনি লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে অভিনয় করেন টাইটানিক ছবিতে। এক ছবিতেই বিশ্বজোড়া খ্যাতি আসে তার। তাকে অভিনয়ে উদ্বুদ্ধ করেছিলেন তার প্রয়াত মা স্যালি। তিনি গত বছর লিভার ক্যান্সারে মারা যান। কেট উইন্সলেট বলেন, আমি যদি কোনো অনুষ্ঠানে যাই তাহলে সব সময়ই ভাল একটি বিষয় মাথায় রাখার চেষ্টা করি। তাহলো আমার অতোটা মনোযোগ আকর্ষণের প্রয়োজন নেই। আমার মা সব সময়ই আমাকে বলতেন, শরীর দেখানোর মতো পোশাক পরো না। দয়া করে এমন পোশাক পরো না যা পরলে তোমার শরীর উন্মুক্ত থাকবে। টাইটানিক ছবিতে একটি দৃশ্যে টপলেস হতে হয়েছিল কেট উইন্সলেটকে। এ বিষয়েও তাকে কথা শুনিয়েছেন তার মা। তিনি বলেছেন, প্লিজ ডার্লিং এমন পোশাক পরো না, যা পরলে অন্যের মনোযোগ আকর্ষণ করা হয়। মানবজমিন
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone