যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজকর্মী জামাল উদ্দিনের ইন্তেকাল, মরদেহ দেশে প্রেরণ
ইউএসএনিউজঅনলাইন.কম : সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র কোষাধ্যক্ষ ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক নির্বাচন কমিশনার একেএম মুস্তাফিজুর রহমান কামালের বড় ভাই, হবিগঞ্জ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক রোকন হাকিম, মিজানুর রহমান ও অয়েল কেয়ারের সার্টিফাইড এপ্লিকেশন কাউন্সিলর মান্না মুনতাসিরের শ্বশুর যুক্তরাষ্ট্র প্রবাসী প্রবীণ সমাজকর্মী জামাল উদ্দিন গত ২ মে বুধবার বিকেল ৫.৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মন্টিফিয়োর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি মা, স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, ৪ ভাই, ১ বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা গত বৃহস্পতিবার বাদ জোহর পার্কচেষ্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন নর্থ ব্রঙ্কস জামে মসজিদের খতীব মাওলানা মাসহুদ ইকবাল। এসময় ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়াও উপস্থিত ছিলেন। এদিন রাত ১১ টায় জামাল উদ্দিনের মরদেহ দেশে নিয়ে যাওয়া হয়। দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইচগাঁও গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।
এদিকে, জামাল উদ্দিনের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার আত্মার মাগফেরাতের জন্য পরিবার সহ সুনামগঞ্জ জেলা সমিতি, জালালাবাদ এসোসিয়েশন ও হবিগঞ্জ কল্যাণ সমিতির পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, জামাল উদ্দিন গত ২০ এপ্রিল নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে নিজ বাসায় হার্ট অ্যাটাক করলে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় মন্টিফিয়োর হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে রাখা হয়। এর পর থেকে তার আর জ্ঞান ফিরেনি। জামাল উদ্দিনের দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইচগাঁও গ্রামে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!