Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশী-আমেরিকান ক্রিকেটারদের নিয়ে নতুন ক্রিকেট টিম দ্য সুপারনোভা

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: May 4, 2018 | 9:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নিউইয়র্কে আত্মপ্রকাশ করলো বাংলাদেশী-আমেরিকান ক্রিকেটারদের নিয়ে গড়া নতুন ক্রিকেট টিম দ্য সুপারনোভা। এ উপলক্ষ্যে বুধবার রাতে জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে ক্রিকেট টিমটি’র ঘোষণা দেন এর স্বত্ত্বাধিকারী ও প্রেসিডেন্ট মোহাম্মদ রহমান সায়েম এসময় তিনি বলেন, নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশী-আমেরিকান ক্রিকেটারদের প্রতিভার বিকাশ এবং আগামী দিনে যুক্তরাষ্ট্রের মূলধারায় ক্রিকেটে নিজেদের অবস্থানকে তুলে ধরতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, আগামী দিনে যদি একজন ক্রিকেটারও মূলধারায় খেলার যোগ্য অর্জণ করে তাহলে সেটাই হবে আমাদের স্বার্থকতা। নতুন ক্রিকেট টিম পরিচালনায় তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।খবর ইউএনএ’র।

অনুষ্ঠানে দ্য সুপারনোভা ক্রিকেট টিমের কর্মকর্তা ও খেলোয়ারদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানেজার ও ব্যাটসম্যান আফজাল, সহ অধিনায়ক শাহেদ, সাবা চৌধুরী সহ আরো অনেকে। পরে মোহাম্মদ রহমান সায়েম অনুষ্ঠানে উপস্থিত দ্য সুপারনোভা ক্রিকেট টিমের প্রধান স্পন্সর কোয়ালিটি কেয়ার মেডিসিন-এর কর্ণধার ডা. মোসাম্মৎ রওনক জাহান সহ টিমের খেলোয়ারদের পরিচয় করিয়ে দেন।

দ্য সুপারনোভা ক্রিকেট টিমের কর্মকর্তা ও খেলোয়ারগণ হচ্ছেন: মোহাম্মদ রহমান সায়েম (স্বত্ত্বাধিকারী), আফজাল (ম্যানেজার/ব্যাটসম্যান), নাহিদ (ম্যানেজার/ব্যাটসম্যান), জাকারিয়া (ক্যাপ্টেন/অল রাউন্ডার), সায়েদ (ভাইস ক্যাপ্টেন/অল রাউন্ডার), রানা (ব্যাটসম্যান), ইকবাল (অল রাউন্ডার), সালাউদ্দিন (ব্যাটসম্যান), আলী (অলরাউন্ডার), জাকির (অলরাউন্ডার), রাফি (উইকেট কিপার/ব্যাটসম্যান), আশরাফুল (ব্যাটসম্যান), সোহাগ (ব্যাটসম্যান), জুবেল (বোলার), পিপু (বোলার), সাফায়েত (বোলার) এবং সামাদ (বোলার)। উল্লেখ্য, কোয়ালিটি কেয়ার মেডিসিন শীঘ্রই নিউইয়র্ক সিটির ওজনপার্কে তাদের সেবা চালু করতে যাচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV