Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ ১০ মে’র পর!

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: May 5, 2018 | 7:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকি থাকায় বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ এর উৎক্ষেপণ মে মাসে ১০ তারিখের আগে হচ্ছে না। এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য ৭ মে তারিখ নির্ধারণ করা হলেও তা পিছিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে অথবা শনিবারে স্যাটেলাইটটি উৎক্ষেপণের নতুন সময় ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের মুখপাত্র শামীম আহমেদ।

বঙ্গবন্ধু স্যাটেলাইটটি উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করার আগে আগে পরীক্ষার প্রতিবেদনগুলো বিশ্লেষণ করতে হবে। তাই ৩ দশমিক ৭ টন ওজনের স্যাটেলাইটটি উৎক্ষেপণে দেরি হচ্ছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন শামীম আহমেদ। তিনি বলেন, স্যাটেলাইটটি উৎক্ষেপণে দেরি হওয়ায় অস্বাভাবিক কিছু নয়। যেকোনও স্যাটেলাইট উৎক্ষেপণের আগেই কয়েক দফা পরীক্ষা করতে হয়।

শামীম আহমেদ আরও বলেন, মার্কিন মহাকাশ সংস্থা নাসার কাছ থেকে স্যাটেলাইটটির উৎক্ষেপণের তারিখ নিশ্চিত হওয়ার জন্য ঢাকা থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, শুক্রবার স্যাটেলাইটটি পরীক্ষা করা হবে। ওইদিন রাতে বা শনিবার এ সম্পর্কে কিছু জানা যেতে পারে।

ফরাসি কোম্পানি থালেস আলেনিয়া’র প্রস্তুতকৃত স্যাটেলাইটটি স্পেস এক্স নামে পরিচিত মার্কিন প্রতিষ্ঠান স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস করপোরেশন উৎক্ষেপণ করবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কানাভিরাল এয়ার ফোর্স স্টেশন থেকে তা উৎক্ষেপণ করা হবে।

বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ স্যাটেলাইটের মালিকানা থাকা দেশের তালিকায় উঠবে। বাংলাদেশ হবে বিশ্বের স্যাটেলাইটের মালিকানা থাকা ৫৮তম দেশ। এর মাধ্যমে বাংলাদেশের গ্রামাঞ্চলে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবাদান করাসহ দেশের টেলিভিশন চ্যানেলগুলো নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে প্রচার করা সম্ভব হবে। কক্ষপথে স্থাপনের পর স্যাটেলাইটটি থেকে ১৫ বছর সেবা পাওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন নির্মাতা। সূত্র : বাংলা ট্রিবিউন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV