নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার মসজিদের সাধারণ সম্পাদক অধ্যাপক খলিলুর রহমানের পদত্যাগ
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদ ইনক্ অ্যান্ড ইসলামিক সেন্টারের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. খলিলুর রহমান পদত্যাগ করেছেন। তিনি আজ শনিবার এক বিবৃতিতে তার স্বাস্থ্যগত কারণের কথা উল্লেখ করে এ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ইউএসএনিউজঅনলাইন.কমকে। পার্কচেষ্টার জামে মসজিদের সভাপতি ও কার্যকরী কমিটি বরাবর গত ৪ মে’র লেখা পদত্যাগ পত্রটি অনতিবিলম্বে কার্যকর করার অনুরোধ জানিয়েছেন অধ্যাপক মো. খলিলুর রহমান।

উল্লেখ্য, বহুল আলোচিত পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন গত বছরের ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫টি পদে ‘এ’ ও ‘বি’ ২টি প্যানেলে ৩০ জন প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন। পার্কচেস্টার জামে মসজিদের ইতিহাসে প্রথম বারের মত পদ ভিত্তিক সরাসরি নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন অধ্যাপক মো. খলিলুর রহমান। নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয় গত ২৪ ডিসেম্বর।
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone