Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ‘সফল’ : তথ্য পর্যালোচনা শেষ হলে উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করা হবে।

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: May 5, 2018 | 5:50 PM

কেএম হোসেইন : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। শুক্রবার স্থানীয় সময় অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টারে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়।

বাংলাদেশের প্রথম এই স্যাটেলাইট উৎক্ষেপণের দায়িত্বে থাকা স্পেসএক্সের টুইট বার্তার বরাত দিয়ে ফ্লোরিডা ট্যুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় স্পেসএক্সের নতুন ভার্সনের ফ্যালকন ৯ রকেটের গর্জন শোনা গেছে কেনেডি স্পেস সেন্টারের ব্লক ৫ এ। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ হয়েছে। এর ফলে বাণিজ্যিক যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণের পথ তৈরি হয়েছে; যা আগামী সপ্তাহে হতে পারে।

ফ্লোরিডার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয় ফ্যালকন ৯ রকেটের। এসময় কেনেডি স্পেস সেন্টারের ব্লক ৫ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

পরীক্ষামূলক উৎক্ষেপণের পর তথ্য পর্যালোচনা করছে স্পেএক্স। এর ফলাফল ইতিবাচক হলে আগামী সপ্তাহে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হতে পারে।

টুইটারে স্পেসএক্স বলছে, আগামী সপ্তাহে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের আগে ফ্যালকন ৯ এর স্ট্যাটিক ফায়ার সম্পন্ন হয়েছে। রকেটটি ত্রুটিমুক্ত রয়েছে। তবে তথ্য পর্যালোচনার জন্য কয়েকদিন সময় লাগবে। তথ্য পর্যালোচনা শেষ হলে উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করা হবে।

এদিকে, মার্কিন বিমান বাহিনীর আবহাওয়ার পূর্বাভাষ বলছে, আগামী ৭ মে আবহাওয়া অনুকূলে থাকতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। ওইদিন আবহাওয়া ৭০ শতাংশ অনুকূলে থাকার সম্ভাবনা রয়েছে। মহাকাশে তবে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য আবহাওয়া ৮০ শতাংশ অনুকূলে থাকতে হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ