Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিল ইউএসএ’র “অয়েলকাম রামাদান” শীর্ষক সেমিনার : সিটির সাথে সমন্বিত প্রয়াসে ঐক্যবদ্ধ মুসলিম কমিউনিটি গড়ে তোলার প্রত্যয়

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: May 5, 2018 | 7:31 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2204963829521404/

ইউএসএনিউজঅনলাইন.কম : মাহে রমজানকে সু-স্বাগত জানিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস পালনের ব্যাপক প্রস্তুতি শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী মুসলমানগণ। পবিত্র রমজানকে সামনে রেখে নিউইয়র্কে “অয়েলকাম রামাদান” শীর্ষক সেমিনারের আয়োজন করেছে উত্তর আমেরিকার আলেম-উলামাদের বৃহত্তর সংগঠন ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিল ইউএসএ। গত ৪ মে শুক্রবার বিকেলে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। মাহে রমজানে সামাজিক নিরাপত্তা, শারীরিক, মানসিক প্রস্তুতিসহ হালাল খাবারের বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয় সেমিনারে। নিউইয়র্ক সিটির কমিউনিটি এ্যাফিয়ার্স মানবাধিকার কমিশন, ইমগ্রেশন এ্যাফিয়ার্স, কন্জুমার্স এ্যাফিয়ার্স, এনওয়াইপিডি, থ্রাইভ এনওয়াইসি, মজলিশ ই শুরাহ সহ বিভিন্ন সংগঠনের সাথে সমন্বিত প্রয়াসে ঐক্যবদ্ধ মুসলিম কমিউনিটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয় আয়োজকদের পক্ষ থেকে।

        
সেমিনারে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিল ইউএসএ’র সভাপতি আস সাফা ইসলামিক সেন্টারের ইমাম ও খতীব মাওলানা রফিক আহমদ রেফাহী এবং যৌথভাবে পরিচালনায় ছিলেন নির্বাহী সহ সভাপতি মদীনা মসজিদের খতীব মাওলানা আহমদ আবু সুফিয়ান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিল ইউএসএ’র সহ সাধারণ সম্পাদক মুফতী মুহাম্মদ ইসমাঈল। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হোসাইন।


সেমিনারে সেইফটি অ্যান্ড সিকিউরিটি বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নেন নিউইয়র্ক সিটি মেয়র অফিসের কমিউনিটি এ্যাফিয়ার্স ইউনিটের সিনিয়ার এডভাইজার ড. সারা সাইয়েদ, নিউইয়র্ক সিটি মানবাধিকার কমিশনের রাসেল রহমান, ইমগ্রেশন এ্যাফিয়ার্স ইউনিটের হানিফ ইয়াজদী, এনওয়াইপিডি’র লিউটেনান্ট মিলাদ খান, ডিটেকটিভ মো. আমিন, পল ভ্যালেরজা প্রমুখ। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্যানেল আলোচকরা। সেইফটি অ্যান্ড সিকিউরিটি বিষয়ে নিউইয়র্ক সিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশের পক্ষ থেকে জানান হয়, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট পবিত্র রমজান মাসে বাংলাদেশী অধ্যুষিত বিভিন্ন এলাকায় নিরাপত্তাবিধানে বিশেষ নজর রাখবে। তারা জনসাধারণের নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে নির্ভয়ে পুলিশের সাথে একযোগে কাজ করার জন্য কমিউনিটি নের্তৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। কমিউনিটির জননিরাপত্তা, মানবাধিকার সুরক্ষাও হেইট ক্রাইম রোধকল্পে পুলিশের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।


সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেয়ার নিউইয়র্ক’র ডাইরেক্টর এটর্ণী আফাফ নাসের, মজলিশ ই শুরাহ নিউইয়র্ক’র প্রেসিডেন্ট শেখ আবদুল হাফিজ জামিল, মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী, মোহাম্মদী সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাম কাজী কায়্যুম, মজলিশ ই শুরাহ নিউইয়র্ক’র সদস্য মীর মাসুম আলী, আবদুল আজিজ ভূইয়া, প্রফেসর সাইদ উর রহমান, নাহারের এক্সিকিউটিভ ডাইরেক্টর  ডাঃ শরীফুল ইসলাম লাভলু, মুনার আবদুস সাত্তার প্রমুখ।
অনুষ্ঠানে আলোচকরা পবিত্র কুরআন হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত বর্ণনা করেন। রমজানে শারীরিক, মানসিকসহ সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন। সেমিনারে ইমাম আলাউদ্দীন আকুঞ্জি এবং তারা মিয়ার পরিবারকে বিভিন্নভাবে সহায়তাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা পত্র প্রদান করা হয়।


মূলত: রমজানকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশী মুসলমানদের ব্যাপক প্রস্তুতির কথাই স্মরণ করিয়ে দেয়া হয় হয় সেমিনারে। আলোচকরা বলেন, রমজান মুসলমানের জন্য আল্ল¬াহ তায়ালার নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। এজন্য প্রয়োজন পূর্বপ্রস্তুতি। সঠিক পরিকল্পনা গ্রহণ। রমজানকে কীভাবে নিষ্ঠা ও ইখলাসের সঙ্গে আমল ও ইবাদতের মাঝে কাটানো যায়- সে চিন্তা করা। শারীরিক-মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করা। রমজানে যেন জীবনের গতিপথ বদলে যায় নিজের আমলের মাধ্যমে এমন সংকল্প নেয়া। রমজানের প্রতিটি রাতকে একটি জুমার সমান উল্লেখ করে ইসলামিক স্কলারগণ প্রতি রাতে অন্তত ৫ মিনিট সময় হলেও ইসলামী শিক্ষার জন্য ব্যয় করার পরামর্শ দেন। চারিত্রিক উৎকর্ষতা ও আত্মিক পরিশুদ্ধি সর্বক্ষেত্রেই যেন রমজানের প্রভাব পরিলক্ষিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মানুষের মাঝে ইসলামের সঠিক ধারণা ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মসহ মহিলাদের মসজিদমুখি শিক্ষার কথাও বলেন কেউকেউ। ওজনপার্কে আল ফোরকান জামে মসজিদের ইমাম আলাউদ্দীন আকুঞ্জি এবং একই মসজিদের মুসল্লি তারা মিয়া হত্যাকান্ডের ঘটনাটিও ওঠে আসে আলোচনায়।


নিউইর্য়কের উলামা-মাশায়েখ ও বিশিষ্টজনদের মধ্য উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আজির উদ্দিন, সংগঠনের কোষাধ্যক্ষ বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া, হাফিজ রফিকুল ইসলাম, কুতুব উদ্দিন মাহমুদ, শেখ আইনুল হুদা, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা হেলাল আহমেদ, মাওলানা আব্দুর রহমান খান, মাওলানা রশিদ জামিল, মাওলানা কাজী মাশুক আহমেদ, মাওলানা সুন্œাতুর রহমান, মাওলানা মাহমুদুর রহমান আশরাফ, মাওলানা বশির আহমেদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা জুবায়ের আনসারী, জালালাবাদ এসাসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, বিশ্বনাথ সমিতির সভাপতি আলহাজ মনির আহমেদ, মাদানী মসজিদের সভাপতি সারওয়ার আহমেদ, ইস্ট এলমহার্স্ট মসজিদের সাইয়েদ আবুল লেইস, মসজিদ এ তাওফিকের মুহাম্মদ শরিফুল ইসলাম, টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা সম্পাদক-সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ। এছাড়াও মূলধারাসহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা ইমাম-ওলামাদের এমন আয়োজনের জন্য সাধুবাদ জানান।


পরে মরহুম ইমাম আলাউদ্দীন আকুঞ্জি এবং তারা মিয়াসহ দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্ব মানবতার জন্য আল্লাহর রহমত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সভাপতির বক্তব্যসহ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিক আহমদ রেফাহী।

https://www.facebook.com/USANewsNY/videos/2204997126184741/

https://www.facebook.com/USANewsNY/videos/2204934076191046/

https://www.facebook.com/USANewsNY/videos/2204901349527652/

https://www.facebook.com/USANewsNY/videos/2204949276189526/

https://www.facebook.com/USANewsNY/videos/2204888539528933/

https://www.facebook.com/USANewsNY/videos/2204892746195179/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV