Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আওয়ামীলীগ মনোনয়ন দিলে সিলেট-১ আসন থেকে নির্বাচন করবেন : নিউইয়র্কে সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: May 8, 2018 | 7:18 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2209531055731348/

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে প্রবাসীদের বৃহত্তম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ সরকারের সাবেক নির্বাচন কমিশনার ও সচিব মোহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকলে বাংলাদেশে দলীয় সরকারের অধীনেও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। বাংলাদেশের সংবিধান তাদের সে ক্ষমতা দিয়েছে। সেক্ষেত্রে সাংবিধানিক ক্ষমতার ব্যত্যয় ঘটালে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সুযোগ রয়েছে নির্বাচন কমিশনের। নিউইয়র্কে এস্টোরিয়ার নিজস্ব অফিস মিলনায়তনে গত ৭ মে সোমবার রাতে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ছহুল হোসাইন এসব কথা বলেন।

        
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল এইচ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেফাজ ও কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদের পরিচালনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক পীর হাবিবুর রহমান।


মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি আবদুল বাসিত ও বদরুন্নাহার খান মিতা, সাবেক ট্রাস্টি তোফায়েল আহমেদ চৌধুরী, ট্রাস্টি একলিমুজ্জামান নুনুই, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ, কমিউনিটি নেতা তফাজ্জল করিম, সাবেক ছাত্র নেতা গোলাম রব্বানী, সাখাওয়াত আলী, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সহ সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, ডা. মিতা চৌধুরী, নিউইর্য়ক মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সাইকুল ইসলাম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, কমিউনিটি এক্টিভিস্ট ইশতিয়াক রূপু, নূরে আলম জিকু, আবদুস সহীদ দুদু, সালেহ আহমেদ চৌধুরী, হাজী নিজাম উদ্দিন, মাওলানা রশিদ আহমেদ, মানিক আহমেদ, সারোয়ার হোসেন, বুরহান উদ্দিন, বোস্তান প্রমুখ। অনুষ্ঠানে বৃহত্তর সিলেট প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বক্তারা অতিথিদের ধন্যবাদ জানিয়ে এসময় কিছু দাবি নামাও পেশ করেন। কয়েকজন বক্তা মোহাম্মদ ছহুল হোসাইনকে সিলেট-১ আসন থেকে নির্বাচন করার অনরোধ জানান।


প্রধান অতিথি তার বক্তব্যে বৃহত্তর সিলেটসহ প্রবাসীদের কল্যাণে তার ভূমিকার কথা উল্লেখ করে বলেন আওয়ামীলীগ মনোনয়ন দিলে তিনি সিলেট-১ আসন থেকে নির্বাচন করবেন।

https://www.facebook.com/USANewsNY/videos/2209552165729237/

https://www.facebook.com/USANewsNY/videos/2209485699069217/

https://www.facebook.com/USANewsNY/videos/2209463445738109/

https://www.facebook.com/USANewsNY/videos/2209470662404054/

https://www.facebook.com/USANewsNY/videos/2209485699069217/

https://www.facebook.com/USANewsNY/videos/2209452039072583/

ট্যাগ:
Situs Streaming JAV