নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি’র সাধারণ সভা অনুষ্ঠিত : কবরস্থান ক্রয়ের সিদ্ধান্ত
https://www.facebook.com/USANewsNY/videos/2208060169211770/
ইউএসএনিউজঅনলাইন.কম : বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক সাধারণ সভা। গত ৬ মে রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়ালে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কবরস্থান ক্রয়সহ বেশ ক’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজি মনির আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবদুল মনাফ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সমিতির উপদেষ্টা ইফতেখার সিরাজ, মাস্টার খলিলুর রহমান, মো: আবদুল বারী সিকদার, মাহবুবুর রহমান চৌধুরী, চমক আলী, মখন মিয়া, সহ সভাপতি সেবুল খান মাহবুব, আতাউল গনি আসাদ ও আজাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আজম আলী, সমিতির সিাবেক সহ-সভাপতি হাই এম আবদুল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, কার্যকরী সদস্য মো: লিয়াকত আলী, কবির উদ্দিন ফারুক, মামুনুর রশিদ, মামুন আহমেদ, খসরু আহমেদ, আজম আলী, আবদুল কাদির রানা, আবুল আলম প্রমুখ।
সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে বিভিন্ন বক্তারা সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের অর্জিত সাফল্যের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে এ সাফল্যের জন্য বর্তমান ও সাবেক সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। তারা উপদেষ্টাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। সমিতিকে এগিয়ে নিতে তারা সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
https://www.facebook.com/USANewsNY/videos/2208065875877866/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!