Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি’র বর্ষবরণ

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: May 10, 2018 | 9:03 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বিগত বছরের সমস্ত গ্লানি, জরা, ব্যর্থতা আর হতাশা ভুলে, নতুন একটি শান্তি ও সমৃদ্ধির বছরের প্রত্যয়ে বর্ষবরণ উদযাপন করেছে প্রবাসে বাংলাদেশ কমিউনিটির মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক। গত ৬ মে রবিবার সোসাইটি অফিসে সামনে এ উপলক্ষে আয়োজন করে বৈশাখী মেলার । দিন ব্যাপি অনুষ্ঠানে র‌্যালি, সংক্ষিপ্ত আলোচনা, প্রতিযোগিতা, নাচ, গান, আড্ডা ছাড়াও ছিল ভোজন বিলাসীদের জন্য পান্তা ইলিশ। দুপুর ১টা আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন সভাপতি কামাল আহমেদ।

এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনে সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সমাজ কল্যাণ সম্পাদক নাদির এ আইয়ূব, আপ্যায়ন সম্পাদক মো: নওশেদ হোসেন, কার্যকরী সদস্য মাইনুল উদ্দিন মাহবুব, মো: আজাদ বাকির, মো: সাদী মিন্টু, আবুল কাসেম চৌধুরী, উদযাপন কমিটির আহবায়ক ফারহানা চৌধুরী, সদস্য সচিব সারওয়ার খান বাবু।

সংক্ষপ্তি আলোচনা সভায় আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে সভাপতি কামাল আহমেদ বলেন, বৈশাখ বাঙালির জাতিসত্তার একটি অসাম্প্রদায়িক উৎসব। জাতি হিসেবে আমরা যে বাঙালি, সম্প্রদায়গত দিক থেকে যে যে ধর্মেরই হোক না কেন, এই চেতনা সমুন্নত করে বৈশাখী উৎসব পালিত হচেছ দেশে বিদেশে। বৈশাখ আমাদের চেতনাকে শানিত করে।
সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী বলেন, নতুন বর্ষ উদযাপনে আমাদের জাতীয় চেতনা ও ঐতিহ্যের সামগ্রিক প্রতিচ্ছবির দেখা মেলে। একদিকে যেমন উৎসবে মেতে ওঠে নবীন-প্রবীণ, শিশু ও কিশোররা; অন্যদিকে নিজস্ব সংস্কৃতি সম্পর্কে আমাদের নতুন প্রজন্মও পরিমার্জিত ধারণা লাভ করতে পারে। এই প্রক্রিয়ার মধ্যদিয়ে বাঙালির যে হাজার বছরের ঐতিহ্য তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ধারণ ও লালন করা সহজতর হবে। এ উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক ইনক্ বৈশাখী মেলার আয়োজন করে আসছে।

মেলা উদযাপন কমিটির আহবায়ক ফারহানা চৌধুরী বলেন, বাঙালির জীবনে বৈশাখ আসে অন্যরকম স্বপ্ন আর অমিত সম্ভাবনার ফুলঝুড়ি নিয়ে। জরা ও জীর্ণ, দীনতা ও নীচতাকে পদতলে পিষ্ট করে সুন্দরের পথে অবিরাম হাঁটার ও শুদ্ধ সংস্কৃতি চর্চার অঙ্গীকারের দিন বৈশাখ। নতুন দিনের কেতন ওড়ানো বৈশাখ মাসেই গুরুত্বপূর্ণ আয়োজন বৈশাখী মেলা । প্রবাসে আমাদের ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে বাংলাদেশ সোসাইটি বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বৈশাখী মেলা আমাদেরকে আন্দোলিত করে। এখানে বাংলাদেশ সোসাইটি সার্থক বলে আমি মনে করি।সদস্য সচিব সারওয়ার খান বাবু সোসাইটির সাবেক-বর্তমান কমিটির সদস্যসহ আগত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, কমিউনিটির কল্যাণে আমরা এক ও অভিন্ন। বাংলাদেশ সোসাইটির আয়োজনে আনন্দঘন এ মেলা আমাদের হাজার বছরের ঐতিহ্য তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস। মেলার পরিসর ছোট্ট হলেও সকলের আন্তরিকতার ঘাটতি ছিল না। আবহমান কাল ধরে বৈশাখী মেলা বাঙালির জীবনে নতুন সম্ভাবনার উৎসবের দীপালি জ্বেলে নতুন আশার আলো নিয়ে আসে। বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্যময় এই দিনটি আমাদের সংস্কৃতি ও ভালোবাসার মূর্ত প্রতীক। মেলায় সোসাইটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, স্ট্রাস্টিবোর্ড সদস্য আজিমুর রহমান বোরহান, মোস্তফা কামাল পাশা বাবুল, কমিউনিটি লিডার নাসির আলী খান পল, মিসেস পল, সোসাইটির সাবেক প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূইঁয়া রুমি, সাইফুল ইসলাম, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, সাবেক সাহিত্য সম্পাদক আব্দুল মান্নানসহ আরো অনেকে। মেলায় সোসাইটির বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের সরব উপস্থিতি, বাংলা কবিতা আবৃত্তি, হস্তলেখা ও পিঠা প্রতিযোগিতা ছিল লক্ষণীয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব, রোকসান মির্জা, কামরুজ্জামান বকুল, ডা: নার্গিস, ডা: শাহনাজ পারভীন, শাহনাজ বেগম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV