Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ যে কারণে স্থগিত

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: May 11, 2018 | 12:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ফ্লোরিডা : বাংলাদেশের প্রথম স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) বঙ্গবন্ধু-১ বৃহস্পতিবার  স্থানীয় সময় ৫টা ৪৭ মিনিটে উৎক্ষেপণের কথা ছিল। তাই সব প্রস্তুতি সেরে উৎক্ষেপণের প্রক্রিয়াও শুরু হয়েছিল; কিন্তু মিনিট খানেক আগে সমস্যা দেখা দেওয়ায় স্যাটেলাইটটি আর ওড়েনি লঞ্চ প্যাড থেকে।

জানা যায়, প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ার ফলে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে।

স্পেসএক্সের পক্ষ থেকে বলা হয়েছে, রকেট ও স্যাটেলাইটে কোনো ত্রুটি নেই। তারা জানিয়েছে, স্যাটেলাইট উৎক্ষেপণের নিয়ন্ত্রণ কক্ষে সমস্যা হয়েছিল। লঞ্চিংয়ের চূড়ান্ত মিনিট নিয়ন্ত্রণ করা কম্পিউটার কন্ট্রোলে সুক্ষ্ম ত্রুটি ধরা পড়ায় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা সম্ভব হয়নি।

কেনেডি স্পেস সেন্টার থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “উৎক্ষেপণের ঠিক দুই মিনিট আগে এটি কম্পিউটারের কন্ট্রোলে চলে যায়। হয়ত কিছু সমস্যায় আপতত উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে।

এছাড়া উৎক্ষেপণ পিছিয়ে যাওয়ার কারণ জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজে দেওয়া পোস্ট করে জানিয়েছেন, উৎক্ষেপণের একেবারে চূড়ান্ত মূহুর্তগুলো সম্পূর্ণ কম্পিউটারের নিয়ন্ত্রণে থাকে। কম্পিউটার নির্ধারিত মানদণ্ডের একটু এদিক-সেদিক হলেই স্বয়ংক্রিয়ভাবে উৎক্ষেপণ স্থগিত করে দেয়। যেমন আজকে উৎক্ষেপণের মাত্র ৪২ সেকেন্ড আগে স্থগিত করে দিয়েছে। স্পেসএক্স সবকিছু খতিয়ে দেখবে এবং আগামীকাল আবার উৎক্ষেপণের চেষ্টা করবে।

এদিকে শুক্রবার স্থানীয় সময় ৪টা ১৪ মিনিট থেকে ৬টা ২১ মিনিটের মধ্যে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের নতুন সময় ঠিক করা হয়েছে বলে স্পেসএক্সের ওয়েবসাইটে বলা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV