Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আটলান্টায় ৩২তম ফোবানা সম্মেলন ২৭ জুলাই থেকে : ছাত্রবৃত্তি ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: May 12, 2018 | 9:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিতব্য ৩২তম ফোবানা সম্মেলন থেকে নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন মেয়াদের ছাত্রবৃত্তি ঘোষণা করা হয়েছে। এই বৃত্তির পরিমাণ জনপ্রতি এক হাজার ডলার। দেওয়া হবে সম্মাননা।
‘আমাদের সন্তান, আগামীর নেতৃত্ব’ এই শ্লোগানকে সামনে রেখে এবারের ফোবানার বিভিন্ন আয়োজনগুলোর মধ্যে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
ফোবানা সম্মেলনের আয়োজক কমিটির পক্ষ থেকে এক ঘোষণায় এই বৃত্তি প্রদান কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ফোবানা নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান রেহান রেজা। এছাড়া সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জর্জিয়া অঙ্গরাজ্যের তিন সংগঠক ফারজানা উদ্দিন নিশাত, মাহবুবা সুলতানা লিপি ও সাবিনা চৌধুরী লুবনা।
বৃত্তি নিতে আগ্রহী আবেদনকারীদেরকে অবশ্যই জর্জিয়া রাজ্যের বাসিন্দা হতে হবে এবং ২০১৮ সালের স্কুল গ্রেজুয়েশনসহ জিপিএ মেধা তালিকায় ৩ দশমিক ৫ থেকে ৪ এর মধ্যে স্কোর থাকতে হবে। আগ্রহী শিক্ষার্থীদেরকে মেধার ভিত্তিতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে এবং সম্মেলন চলাকালে মূল মঞ্চ থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
এই বৃত্তির পরিমাণ জনপ্রতি এক হাজার ডলার ও সম্মাননা দেওয়া হবে। আগ্রহীদের আবেদন দাখিলের সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জুলাই পর্যন্ত।
আগামী ২৭ জুলাই থেকে তিন দিনব্যাপী ৩২ তম ফোবানা আটলান্টার ডাউন টাউনের ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারের মিলনায়তনে হবে। বিভিন্ন রাজ্য থেকে আগত অতিথিদের থাকার জন্যে সিএনএন টিভি সেন্টার ওমনি আটলান্টা হোটেলে স্থান নির্ধারণ করা হয়েছে।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV