Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় ম্যারিয়ট হোটেলে এমপি শরীপের কান্ড

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: May 14, 2018 | 2:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নন-স্মোকিং হোটেলে নেশা করার পর জ্বলন্ত সিগারেটের আগুনে কার্পেট পুড়ে ফেলার খেসারত দিলেন ময়মনসিংহ-২ আসনের এমপি শরীফ আহমেদ (৪৮)। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাশুণ্যে উৎক্ষেপণের গৌরবময় মুহূর্তের সাক্ষী হবার জন্যে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ককোয়া বীচ সিটির কোর্টিয়ার্ড বাই ম্যারিয়ট হোটেলের ৭২০ নম্বর স্যুইটে এ অগ্নিকান্ড সংঘটিত হয় ১০ মে রাত পৌণে ১০টায়।

হোটেলের ডিউটি ম্যানেজার ক্রিস স্মীথ জানান, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের নাম ও ঠিকানা ব্যবহার করে ৯ মে ঐ স্যুইট ভাড়া করা হয় প্রতি রাত ২৫৯ ডলার হারে। কক্ষটি হচ্ছে নন-স্মোকিং অর্থাৎ ধূমপান একেবারেই নিষিদ্ধ। এতদসত্বেও ঐ কক্ষের গেস্ট শরীফ আহমেদ স্মোক করেন। এরপর প্রজ্বলিত সিগারেট প্লাস্টিক ট্র্যাশে নিক্ষেপ করেন। সেটি ট্র্র্যাশ পুড়ে আগুন ছড়িয়ে পড়ে কক্ষের কার্পেটে। আগুনের গন্ধ পেয়ে হাউজকীপার হন্যে হয়ে সন্ধান করেন এবং তা দেখতে সক্ষম হন বলে বড় ধরনের একটি অঘটন থেকে পুরো হোটেল রক্ষা পেয়েছে।

হোটেল ম্যানেজার এ সংবাদদাতাকে আরো জানান, বিষয়টি বাংলাদেশ সরকারের পদস্থ কর্মকর্তাসহ দূতাবাসকে অবহিত করা হয়েছে। কার্পেট পুড়ে ফেলাসহ অন্যান্য ক্ষতির জন্যে মোট ৪৫০ ডলার জরিমানা করা হয়েছে। এ অর্থ আদায় করা হবে বাংলাদেশ দূতাবাস থেকে।

এ ব্যাপারে বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সাথে যোগাযোগ করলে তিনি সরাসরি কিছু না বলে শুধু মন্তব্য করেন, ‘এমন পরিস্থিতি সত্যি বিব্রতকর। লজ্জাজনকও।’

নেশা করে স্যুইটে আগুন লাগানোর ঘটনাটি জানাজানি হবার পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘মহাশুন্য বিজয়ের গৌরবময় অধ্যায়ে এমন কান্ড খুবই দু:খজনক। বিশেষ করে রাষ্ট্রীয় প্রতিনিধি দলের সদস্য হয়ে দূতাবাসের নামে নেয়া কক্ষে এমন কান্ড মেনে নেয়া যায় না।’

এ ব্যাপারে ময়মনসিংহ-২ তথা ফুলপুরের আওয়ামী লীগ দলীয় এমপির সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি অস্বীকার করেন। ১১ মে বঙ্গবন্ধু-১ মহাশুণ্যে উড্ডীন হবার দৃশ্য নিকটে থেকে অবলোকন করতে সরকারী প্রতিনিধি দলের সদস্য ছিলেন কমপক্ষে ৪০ জন। অন্য কেউ এমন কান্ড করেছেন বলে জানা যায়নি। এনআরবি নিউজ,

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV