ক্যালিফোর্নিয়া থেকে চাঁদ দেখার সংবাদটি নির্ভরযোগ্য নয়, যুক্তরাষ্ট্রে আগামী বৃহস্পতিবার থেকেই রমজান শুরু : ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিল ইউএসএ
ইউএসএনিউজঅনলাইন.কম : ক্যালিফোর্নিয়া থেকে চাঁদ দেখার সংবাদটি নির্ভরযোগ্য নয় বলে দাবি করে ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিল ইউএসএ নেতৃবৃন্দ বলেছেন, যুক্তরাষ্ট্রে আগামী বৃহস্পতিবার থেকেই পবিত্র রমজান শুরু হবে। ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিল ইউএসএ’র সভাপতি আস সাফা ইসলামিক সেন্টারের খতীব মাওলানা রফিক আহমদ রেফাহী, নির্বাহী সহ সভাপতি মদীনা মসজিদের খতীব মাওলানা আহমদ আবু সুফিয়ান এবং সংগঠনের কোষাধ্যক্ষ, উলামা সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক ও বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, ক্যালিফোর্নিয়া থেকে চাঁদ দেখার সংবাদটি আদৌ নির্ভরযোগ্য নয়। তারা বলেন, ক্যালিফোর্নিয়া থেকে চাঁদ দেখার সংবাদটি পাওয়ার পর উলামা সোসাইটি ইউএসএ, শরীয়াহ্ বোর্ড নিউইয়র্ক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং অনেক উলামা কেরাম সংবাদটি যাচাই-বাছাই করেছেন। কিন্তু ক্যালিফোর্নিয়া থেকে চাঁদ দেখা সংক্রান্ত ওই সংবাদটি সংশ্লিষ্টদের নিকট নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য না হওয়ায় যুক্তরাষ্ট্রে আগামী বৃহস্পতিবার থেকেই পবিত্র রমজান শুরুর বিষয়ে সংশ্লিষ্ট সকলে একমত পোষন করেন। এতে বিভ্রান্তির কোন অবকাশ নেই বলে নেতৃবৃন্দ মতামত ব্যক্ত করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!