Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

অনিয়ম নয়, বৈধ নিয়মেই পরিচালনা করা হচ্ছে নিউইয়র্কের নর্থ ব্রঙ্কস জামে মসজিদ : সভাপতি-সেক্রেটারীর বিবৃতি

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: May 19, 2018 | 10:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সভাপতি সৈয়দ জামিন আলী এবং সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন এক বিবৃতিতে বলেছেন, অনিয়ম নয় বরং বৈধ নিয়মেই মসজিদ পরিচালনা করা হচ্ছে।   
সভাপতি ও সেক্রেটারি তাদের বিবৃতিতে উল্লেখ করেন, মসজিদের বর্তমান কমিটির ৭১ সদস্যের মধ্য থেকে মাত্র ৮ জন সদস্য কার্যকরী কমিটির বাইরের কিছু লোককে সঙ্গে নিয়ে প্রচারপত্র বিলির মাধ্যমে অনেক বিভ্রান্তিমূলক অসত্য তথ্য প্রচার করছে। তারা নতুন মসজিদের কাজ বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, কর্তব্যে অবহেলা ক্ষমতার অপব্যবহার যদি দূর্নীতির পর্যায়ে পড়ে তবে যারা প্রচারপত্র বিলি করেছেন গত ২৩ বছর যাবৎ তারা এগুলো কখনো এলাকাবাসীকে জানানোর প্রয়োজন মনে করেননি কেন। গত ২৩ বছর যাবৎ কার্যকরী কমিটির যত মিটিং হয়েছে তাদের উপস্থিতি সহ তখন এইসব অনিয়মের অভিযোগ আনেননি কেন?
প্রতি বছর ঈদের মাঠে এবং শবেবরাতের রাতে মসজিদের আয়-ব্যয়ের হিসাব দেওয়া হয়। সাধারণ সভাও ডাকা হয়েছে তার প্রমাণ রেজুলেশনে উল্লেখ আছে। মসজিদের প্রতিষ্ঠালগ্ন থেকে নিবেদিতপ্রাণ কয়েকজনের সুদীর্ঘ ২৩ বছরের পরিশ্রমের ফলে এই বিরাট মসজিদ আজ দৃশ্যমান। তাদের বিরুদ্ধে গুটিকয়েক ব্যক্তি হিংসাপরায়ণ হয়ে এলাকাবাসীর ঘরে ঘরে গিয়ে, রাস্তা ঘাটে হাটে বাজারে ভ্যাকেন্ট বাড়িতে গির্জায় সভা মিটিংয়ে আলোচনা করে তাদের এবং মসজিদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য অপপ্রচার করা হচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে যারা অক্লান্ত পরিশ্রম করে সততা ও দক্ষতা সহকারে এই মসজিদের কাজ প্রায় শেষের পথে নিয়ে এসেছেন। যখন নতুন মসজিদ সম্পন্ন করতে অর্থের একান্তই প্রয়োজন। তখনই মসজিদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক এসব অপপ্রচার করা হচ্ছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সভাপতি এবং সেক্রেটারি সুন্নি মতাদর্শের ব্যাখ্যা দিয়ে মুসল্লিদের মধ্যে বিভাজন সৃষ্টি নয় বরং যেটা সাদা সেটাকে সাদাই বলা হচ্ছে। সুন্নি মতাদর্শের ভিত্তিতেই ৭/৮ জন লোক নিজের পকেটের টাকা জমা করে এই মসজিদ শুরু করেছিলেন। একটি চক্র বিভিন্ন ঘরে ঘরে গিয়ে ফেইসবুক ইউটিউব টেক্সট মেসেজ এবং প্রচারপত্র ইত্যাদির মাধ্যমে সভাপতি এবং সেক্রেটারিকে ব্যক্তিগতভাবে চরিত্র হননের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। সময় সুযোগমত তা এলাকাবাসীকে অবগত করা হবে।
সভাপতি ও সেক্রেটারি বিবৃতিতে উল্লেখ করেন, মসজিদের মাধ্যমে কাউকে স্পনসর কখনও করা হয়নি। মসজিদের সেক্রেটারি হিসেবে ইনভাইটেশন পত্র দেয়া হয়েছে। মাওলানা নুরুল ইসলাম ফারুকী এবং মাওলানা আবু সুফিয়ান এসে মসজিদের জন্য প্রায় ৭০/৮০ হাজার ডলার কালেকশন করে সহযোগিতা করেছেন।
জুজুর ভয় দেখিয়ে এলাকাবাসীকে বিভ্রান্ত করে অসত্য তথ্য প্রচার করার জন্য মানহানির আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। গত ৩০ শে এপ্রিল শবে বরাতের রাত্রিতে ২৬০ হাজার ডলার ঠিকাদার বেশি নিয়ে গেছে এই তথ্যটা সম্পূর্ণ অসত্য ও বানোয়াট। ঠিকাদারকে অনিয়মভাবে নিয়োগ দেয়া হয়নি এবং তাকে অগ্রিম কোন অর্থ দেওয়া হয়নি। ঠিকাদার তার পেমেন্ট কাজ শেষ করে সিডিউল অনুযায়ী চেকের মাধ্যমে নিয়েছে এবং কেবল সেক্রেটারি নয় সভাপতি ক্যাশিয়ার সহ অন্যান্য সদস্যবৃন্দও তা অবগত আছেন। ১৩ নাম্বার পেমেন্ট ৬৫ হাজার ডলারের মেইন দরজা এবং সিঁড়ির জন্য প্রায় ১০ হাজার অতিরিক্ত পেমেন্ট হয়েছে যে কাজটা গ্যাস লাইন আসার পরে সম্পন্ন করার কথা ছিল। সাধারণ সভার দাওয়াত মাঝে মধ্যে শুক্রবারেও দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী যারা প্রতিমাসে একটা এমাউন্ট মসজিদে ডোনেশন করেন তারাই সদস্য। ১২০০ ডলারের মুসল্লা দিয়ে সদস্য হওয়ার কথা সংবিধানে নেই।
সভাপতি এবং সেক্রেটারি জেনারেল বিবৃতিতে উল্লেখ করেন, সংবিধানে অনেক কিছুই লিখা রয়েছে আমরা কখনও এগুলির দিকে নজর দেইনি কেননা মসজিদ করাটাই আমাদের মূল লক্ষ্য ছিল। সংবিধানে লিখা রয়েছে একজন সদস্য পর পর তিন মাস পেমেন্ট না করলে এবং একজন কার্যকরী কমিটির সদস্য পর পর তিন মিটিংয়ে উপস্থিত না থাকলে উনার পদবি অযোগ্য বলে ঘোষণা করা যায়। তবে এই সমস্ত দিকগুলি আমরা কখনো বিবেচনায় আনিনি। যারা আজ কলকাঠি নাড়ছেন তাদের বুঝা উচিত যে এটা মহান আল্লাহর ঘর. এখানে সত্য সত্যিই থাকবে। মসজিদে আরো অনেক অনিয়ম সময় সাপেক্ষে প্রমাণসহ দিবেন মানে কী। অডিট অনিয়ম এতসব প্রমাণাদি ২৩ বছর যাবৎ প্রকাশ না করে আপনারা সংবিধানও মসজিদের চরম ক্ষতিসাধন করেছেন। সুতরাং আপনাদেরও ভেবে দেখার সময় এসেছে দুইজন তো স্বেচ্ছায় মসজিদের সাথে জনসাধারণের সামনে ঘোষণা দিয়ে সম্পর্ক চ্ছিন্ন করে ফেলেছেন, বাকিরাও তা করবেন নাকি?
সভাপতি ও সেক্রেটারি জেনারেল বিবৃতিতে বলেন, আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না আপনাদের দানকৃত প্রতিটি টাকা মসজিদের কাজেই ব্যবহার করা হচ্ছে এবং তার হিসাব যথাযথভাবে   আমাদের কাছে রয়েছে। আমরা আহ্বান জানাব এলাকাবাসী কারোর যদি সঠিক তথ্য জানার জন্য প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করে সত্য তথ্য জেনে নিবেন।
নির্বাচন নির্বাচন করে মাথা জাজরা করে ফেলা হচ্ছে এবং কেইসের ভয় দেখিয়ে আমাদেরকে কোর্টে নিয়ে যাবে বলে আমাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দেওয়া হচ্ছে। সংবিধানের সবকিছু মেনেই কমিটির পুনর্গঠন বৈধভাবে করা হয়েছে। পূর্বের ২১ জনের কমিটিতে যেখানে মাত্র ৪/৫ জন লোকে কাজ করে আসছেন সেই হিসেবে নতুন মসজিদে ৭১ জন কেন ১০১ জন বিশিষ্ট কমিটি হওয়া উচিত ছিল। শুধুমাত্র মসজিদের খেদমতে কমিটিকে আমরা ৭১ জনে উন্নীত করেছি। প্রয়োজনে আরো কিছু লোক কার্যকরী কমিটিতে সংযোজন করার সুযোগ রয়েছে কিন্তু এতেই উক্ত ৮ জন লোকের সমস্যা হয়ে দাড়িয়েছে কেন?
সভাপতি এবং সেক্রেটারি জেনারেল বিবৃতিতে বলেন, আমরা সরলমনে এতসব দায়দায়িত্ব কাঁধে নিয়ে আল্লাহর এই পবিত্র ঘর প্রতিষ্ঠায় লিপ্ত ছিলাম। এখন দেখছি আপনারা ঘাপটি মেরে বসে আছেন মসজিদের কাজটি শেষ হলেই আমাদের সভাপতি এবং সেক্রেটারির চরিত্র হননে অপচেষ্টায় লিপ্ত হয়ে পড়েছেন। এলাকাবাসীর প্রতি আমাদের আকুল আবেদন মসজিদের বিরুদ্ধে যারা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের এই অপপ্রচার থেকে বিরত থাকুন। যেখানে ২৩ বছর কোন অভিযোগ নেই কেবলমাত্র কমিটি বর্ধিত করায় আপনাদের এত সমস্যা কেন?

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV