Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

কানেকটিকাটে কনসুলেট সেবা ও বাংলা বই বিতরন

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: May 20, 2018 | 11:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, কানেকটিকাট : কানেকটিকাটে দু’দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান করেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট। কনস্যুলার সেবার মধ্যে ছিল মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), নো ভিসা রিকোয়ার্ড, বার্থ সার্টিফিকেট, পাওয়ার অব অ্যাটর্নি, দ্বৈত নাগরিকত্ব আবেদন গ্রহণ, ডকুমেন্ট সত্যায়ন ও সংশোধন ইত্যাদি।কনস্যুলেটের পক্ষ থেকে শিশুদের মধ্যে প্রাথমিক শ্রেনীর বাংলা বইও বিতরন করা হয়।

   

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সহযোগিতায় কানেকটিকাটে ম্যানচেস্টারের  ২০ টেইলার স্ট্রিটে গত ১৯ ও ২০শে মে শনি ও রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত  নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি ভ্রাম্যমাণ দল কনস্যুলার সেবা প্রদান করে। দলের অন্য সদস্যরা হলেন কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট ও ভিসা) শামীম হোসেন প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন ও সেলিম হোসেন, অফিস কর্মকর্তা সোহেল গাজী এবং অফিস সহকারী শাহিন মিয়া।


কনস্যুলেটের ভ্রাম্যমাণ দলকে সার্বক্ষণিক সহযোগিতা করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জুনেদ এ খান,ময়নুল হক চৌধুরী হেলাল ও আহমেদ জিলু ও সাবেক কার্যকরী সদস্য তৌফিকুল আম্বিয়া,বাংলাদেশ এসোসিয়েশন অব কানেকটিকাটের সাবেক সভাপতি আশফাকুল তরফদার উপদেষ্টা তারেক আম্বিয়া ব্যবসায়ী মোহাম্মদ রহমান অপু, সমাজসেবক ডেভিড স্বপন রজারিও এবং সোহেলুর রহমান স্বপন সহ কমিউনিটির আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ।অত্যন্ত আন্তরিকতা ও সুশৃঙ্খলভাবে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রদান করা হয়। দোরগোড়ায় কনস্যুলেট সেবা পেয়ে কানেকটিকাটবাসী দারুণ উৎফুল্ল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV