যুক্তরাষ্ট্র এবার ইরাক-আফগানিস্তানে পঞ্চম প্রজন্মের ১০১তম সিএবি পাঠাচ্ছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : এবার ইরাক ও আফগানিস্তানে সন্ত্রাস দমনে মোতায়েন করা হবে নতুন যুদ্ধবিমান দল। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘১০১তম মার্কিন এভিয়েশন ব্রিগেট’ নতুন করে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে দেশদুটিতে ব্যবহার করা হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সৈন্যরা ‘১৮-এয়ারবোন কর্পস’ও সেখানে পাঠাবে বলে জানিয়েছে মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগন।
মঙ্গলবার সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নতুন এ ব্রিগেডে ১০১তম এয়ারবোন হেলিকপ্টারগুলোও যুক্ত হবে। এখন এগুলো যুক্তরাষ্ট্রের ফ্রন্ট ক্যাম্পবেল ও ক্যান্টকিতে রয়েছে এবং খুব শীঘ্রই সেগুলো লক্ষবস্তুতে পৌঁছানো হবে বলে সেনাদের পক্ষ থেকে জানানো হয়েছে। নতুন এ ব্রিগেট দেশদুটোতে মোতায়েনকৃত তৃতীয় ক্যাভালরি রেজিমেন্ট এর সাথে যুক্ত হবে বলে নিশ্চিত করা হয়েছে।
১০১তম ব্রিগেডের কমান্ড সার্জেন্ট মেজোর রেগিনাল্ড থমাস জানান, তারা ব্রিগেটটিকে প্রায় ১বছর থেকে প্রশিক্ষণ দিচ্ছে। দেশদুটোতে শত্রুদের মূল উপড়ে ফেলতে তারা এমন একটি ভয়ানক অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করেছে বলেও থমাস মন্তব্য করেছে। যুক্তরাষ্ট্র ইরাক ও আফগানিস্তানের সন্ত্রাসীদের ঘাঁটিগুলো ধ্বংস করতে তাদের সেনাবাহিনীকে সহযোগিতার অংশ হিসেবেই নতুন এ অস্ত্রগুলো পাঠাবে বলে থমাস জানিয়েছেন। আরমি টাইমস/ ইয়ন/আমাদেরসময়.কম
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!