Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র ইফতার মাহফিলে পেশাদার সাংবাদিকদের ঐক্য কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: May 23, 2018 | 11:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পেশাদারিত্ব অটুট রেখে প্রবাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবানে অনুষ্ঠিত হলো ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র ইফতার মাহফিলে। কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ২১ মে সোমবার নিউইয়র্ক সিটির কুইন্সে এরোমা রেস্টুরেন্টের এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সিইও নঈম নিজাম।

নঈম নিজাম বলেন, দিন দিনই সমৃদ্ধ হচ্ছে প্রবাসে বাংলা গণমাধ্যমগুলো। এর সাথে কর্মরতরাও একইধারায় ঐক্যবদ্ধ থাকলে প্রবাসী বাংলাদেশীদের যে কোন সংকটে তারা বলিষ্ঠ ভ’মিকা রাখতে সক্ষম হবেন। তাই, পেশাগত ঐক্য যে কোন মূল্যে সুসংহত রাখতে হবে।

নঈম নিজাম বিশেষভাবে উল্লেখ করেন, বাংলাদেশে প্রেসক্লাব একটাই। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত-সকল মতের সাংবাদিকরা একত্রে বসছি। ভিন্নমতের হওয়া সত্বেও আমরা পেশাগত অধিকার আর মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি।

নঈম নিজাম আরো বলেন, প্রবাসে বহুধরনের চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো মোকাবেলায় পেশাদারিত্বের ঐক্যের বিকল্প নেই।
প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসারের সভাপতিত্বে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা পর্বের সঞ্চালনা করেন সেক্রেটারি শহিদুল ইসলাম।

অতিথি ছিলেন এটিএন বাংলা, এটিএন নিউজ এবং এনটিভির উত্তর আমেরিকাস্থ প্রধান নির্বাহী সাঈদ হোসেন, সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক ও একাত্তর টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি মাহফুজুর রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন বাদল, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি ও আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি ও প্রেসক্লাবের নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, কন্ঠযোদ্ধা শহীদ হাসান, মুক্তিযোদ্ধা রেজাউল বারি এবং মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম, জেবিবিএর নেতা আবুল ফজল দিদারুল ইসলাম, নিউইয়র্কস্থ সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির প্রেসিডেন্ট আলহাজ্ব জাফরউল্লাহ, রাজধানী ঢাকার সূত্রাপুরের শর্ষিনা দরবার শরিফের মাওলানা শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিক।

এছাড়াও ছিলেন ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি ও প্রেসক্লাবের অন্যতম নির্বাচন কমিশনার আকবর হায়দার কিরণ, এনটিভি ইউএস’র বার্তা প্রধান আবির আলমগীর এবং পুলক মাহমুদ, সাপ্তাহিক ঠিকানার বিশেষ সংবাদদাতা মিসবাহউদ্দিন, সাংবাদিক রাজিব আহমেদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সেক্রেটারি এ টি এম মাসুদ, মহানগর আওয়ামী লীগের নেতা এটিএম রানা, সাংবাদিক তুহিন চৌধুরী, শহীদুল্লাহ কায়সার।

প্রেসক্লাবের কর্মকর্তাগণের মধ্যে ছিলেন সহ-সভাপতি মীর ই ওয়াজিদ শিবলী, নির্বাহী সদস্য নিহার সিদ্দিকী, কানু দত্ত এবং আজিমউদ্দিন অভি। সাধারণ সদস্যগণের মধ্যে ছিলেন সাজ্জাদ হোসেন, ফারহানা চৌধুরী, আজাদ লিটু প্রমুখ।
মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ। শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকীর নেতৃত্বে। এ সময় ক্লাবের সহ-সভাপতি মীর ই ওয়াজিদ শিবলীর আরোগ্যে দোয়া করা হয়। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV