জর্জিয়া স্টেট সিনেট ডেমোক্র্যাটিক প্রাইমারীতে বাংলাদেশী শেখ রহমান বিজয়ী
ইউএসএনিউজঅনলাইন.কম, জর্জিয়া : যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটে ডেমোক্র্যাটিক প্রাইমারীতে বাংলাদেশী-আমেরিকান শেখ রহমান বিজয়ী হয়েছেন। গত ২২ মে মঙ্গলবার জর্জিয়ার ডিস্ট্রিক্ট-৫ আসন থেকে স্টেট সিনেটর প্রার্থী হিসেবে ডেমোক্র্যাট শেখ রহমান চন্দন ৬৮% ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে ডেমোক্র্যাট সমর্থিত বর্তমান স্টেট সিনেটর কার্ট থম্পসন পেয়েছেন ৩২% ভোট। নির্বাচনে শেখ রহমান চন্দনের প্রাপ্ত ভোট ৪,০০২। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি সিনেটর কার্ট থম্পসন পেয়েছেন ১,৮৮৫ ভোট।
বাংলাদেশের কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান চন্দন ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কমিটির অন্যতম সদস্য এবং অ্যাসাল’র আজীবন সদস্য ও ন্যাশনাল কমিটির অন্যতম উপদেষ্টা। তার নির্বাচনী শ্লোগান ছিলো ‘ইটস আওয়ার টাইম নাও’।
জর্জিয়ার নরক্রস, লিলবার্ন ও লরেন্সভিল সিটি নিয়ে গঠিত স্টেট সিনেট ডিষ্ট্রিক্ট-৫ এ বিগত ৮ বছর ধরে ডেমোক্র্যাটিক পার্টির কার্ট থম্পসন সিনেটর হিসেবে নির্বাচিত হয়ে আসছিলেন। প্রাইমারী নির্বাচনে পরাজয় বরণ করায় দীর্ঘদিন পর তার সিনেটর পদটি হাত ছাড়া হতে চলেছে।
আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় চূড়ান্ত নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে শেখ রহমান চন্দনই প্রথম বাংলাদেশী প্রার্থী হিসেবে লড়বেন। ডেমোক্র্যাটিক এ আসনে অনেকটা নিয়ম রক্ষার নির্বাচনে হবে বলে ধারণা করা হচ্ছে। আর এই বিজয়ের মধ্য দিয়েই বাংলাদেশী শেখ রহমান চন্দন যুক্তরাষ্ট্রে গড়তে চলেছেন ইতিহাস। সবকিছু ঠিকঠাক থাকলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রে প্রথম ও একমাত্র বাংলাদেশী নির্বাচিত স্টেট সিনেটর। মূল নির্বাচনে ওই আসনে রিপাবলিকান পার্টির কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করারই সম্ভাবনা বেশি বলে জানা গেছে।
ডেমোক্র্যাটিক প্রাইমারীতে বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ রহমান এ বিজয়কে ‘বাংলাদেশীদের বিজয়’ হিসেবে উল্লেখ করে বাংলাদেশী-এশিয়ান ভোটারসহ ডেমোক্র্যাটিক পার্টি ও অ্যাসাল’র প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজয়ী শেখ রহমান চন্দনের ক্যাম্পেইন কোঅর্ডিনেটর ও অ্যাসাল জর্জিয়া চ্যাপ্টারের সভাপতি আলী হোসেন বলেন, জর্জিয়ার ডিস্ট্রিক্ট-৫ সিনেট আসনটিতে তার বিস্ময়কর বিজয় হয়েছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ বিজয় সম্ভব হয়েছে। অস্ত্র নিয়ন্ত্রণে তার অঙ্গীকারসহ জনগণের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনী এজেন্ডা জনগণ গ্রহণ করেছে দারুণভাবে। জর্জিয়া ও নিউইয়র্ক সহ বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক বাংলাদেশী তাকে অকুণ্ঠ সমর্থন এবং তার জন্য ফান্ড রেইজিং করেছেন।
এদিকে, অ্যাসাল’র ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন এক বার্তায় শেখ রহমান চন্দনের বিজয়ে অভিনন্দন জানিয়ে বলেছেন, জর্জিয়ার ডেমোক্র্যাটিক প্রাইমারীতে অ্যাসাল তাকে এনডোর্স করেছিলো। গত বছরের ১২ নভেম্বর জর্জিয়ায় অ্যাসাল’র পক্ষ থেকে এক অনুষ্ঠানে তাকে এনডোর্স করা হয়। অ্যাসাল জর্জিয়া চ্যাপ্টারের সভাপতি আলী হোসেনের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে স্টেট গভর্নর প্রতিনিধি, মূলধারার রাজনীতিক ছাড়াও অ্যাসাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন, সেক্রেটারী করিম চৌধুরী এবং ন্যাশনাল করেসপনডিং সেক্রেটারী জেড মাতালন অংশ নেন।
মাফ মিসবাহ উদ্দিন বলেন, শেখ রহমান চন্দন অ্যাসাল সমর্থিত প্রথম বাংলাদেশী ও সাউথ এশিয়ান যিনি স্টেট সিনেটে ডেমোক্র্যাটিক প্রাইমারীতে ঐতিহাসিকভাবে বিজয়ী হলেন। চুড়ান্ত নির্বাচনে তার বিজয়ী হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এই ঐতিহাসিক বিজয়ে অ্যাসাল জর্জিয়া চ্যাপ্টারের অসাধারণ ভূমিকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান মাফ মিসবাহ উদ্দিন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!