আটলান্টায় ৩২তম ফোবানা সম্মেলনের মিডিয়া কমিটি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আগামী ২৭ জুলাই থেকে তিন দিন ব্যাপী দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান শহর আটলান্টায় ৩২ তম ফোবানা সম্মেলনকে সফল করে তুলতে সকল শাখার পৃথক পৃথক কমিটি গঠন করা হয়েছে আয়োজক সংগঠনের উদযোগে। এরমধ্যে সম্মেলনের এই বিশাল আয়োজনের নানা তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ খবর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশসহ সাড়া বিশ্বে ছড়িয়ে দিতে গঠিত হয়েছে একটি মিডিয়া কমিটি। এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন প্রবাসের লেখক, সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক রুমী কবির ও উপদেষ্টা হিসেবে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেছেন খবর ডট কমের সম্পাদক ও বাংলাদেশ অনলাইন নিউজ নেটওয়ার্ক (বিডিওএনএন) এর সভাপতি শিব্বীর আহমেদ।

এছাড়া কো-চেয়ারম্যান হিসেবে সক্রিয় ভুমিকা রাখছেন প্রবাসে অপর তিন অনলাইন মিডিয়া সম্পাদক যথাক্রমে মানচিত্র ফাউন্ডেশনের সভাপতি ও সাংবাদিক এ এইচ রাসেল, লেখক ও সাংবাদিক সিকদার মনজিলুর রহমান এবং ফ্লোরিডার কলামিস্ট ও সাংবাদিক গোলাম সাদত জুয়েল। সম্মেলনকে ঘিরে শুরু থেকেই যেসব মিডিয়া ফ্রেন্ড সম্মেলনের সকল খবরা খবর প্রকাশের বিষয়ে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ইতোমধ্যেই সক্রিয় হয়েছে, তাদের মধ্যে ইলেকট্রনিক মিডিয়া এনটিভি, অনলাইন মিডিয়া খবর ডট কম, প্রিন্ট মিডিয়া সংবাদ প্রতিদিন, নিউজ টুয়েন্টি ফোর, রেডিও রূপসী বাংলা, এটিএন বাংলা টিভি, মানচিত্র নিউজ ডট কম, জর্জিয়া বাংলা ডট কম, শনিবারের চিঠি, প্রবাসের নিউজ ডট কম সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম।
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone