Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘প্রত্যাশা অনুযায়ী শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত হলেই বাংলাদেশ জিএসপি ফিরে পাবে’ : অ্যাসাল’র এনডোর্সমেন্টে কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: May 27, 2018 | 5:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ার এবং কংগ্রেসনাল ডেমোক্র্যাটিক ককাসের চেয়ারম্যান কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলিকে এনডোর্স করেছে দক্ষিণ এশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল।
নিউইয়র্কের জ্যকসন হাইটসে গত ২৬ মে শনিবার দুপুরে অ্যাসাল এক নির্বাচনী সমাবেশে কুইন্স-ব্রঙ্কস নিয়ে গঠিত কংগ্রেস ডিষ্ট্রিক্ট-১৪ এর ডেমোক্র্যাটিক প্রার্থী যোসেফ ক্রাউলিকে তার দশম টার্মে পুন:নির্বাচনের জন্য এনডোর্সমেন্ট করে। আগামী ২৬ জুন ইউএস কংগ্রেসের এ ডেমোক্র্যাটিক প্রাইমারি অনুষ্ঠিত হবে।


অনুষ্ঠানে কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি বলেন, প্রত্যাশা অনুযায়ী শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত হলেই বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পাবে। এ ব্যাপারে তিনি তার সর্বশক্তি নিয়োগের অঙ্গিকার করে বলেন, শ্রমিক-অধিকার এবং মানবাধিকার নিয়ে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বহু দেশেই প্রশ্ন রয়েছে। আইনের শাসনসহ সামাজিক নিরাপত্তার বিষয়টি এসব দেশে প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত হলেও এটি উদার এবং গণতান্ত্রিক। এজন্য বাংলাদেশকে নিয়ে আমি বেশ ভাবি।
কংগ্রেসম্যান ক্রাউলি আরো বলেন, মার্কিন বিচার বিভাগ এবং আইনের প্রয়োগ নিয়ে নানা প্রশ্ন ওঠেছে। বর্ণ-গোত্র-লিঙ্গ বৈষম্যেরও অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিরসনে আমি দীর্ঘদিন যাবত কাজ করছি। তিনি তার নির্বাচনী এলাকায় সবচেয়ে বেশী ভাষা ও বর্ণের মানুষের বাস উল্লেখ করে বলেন তাদের অধিকার সুরক্ষায় তিনি সবসময় সচেষ্ট। সেজন্যই বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের সাথে তার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে ওঠেছে।
অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন ক্রাউলির বিগত দিনের কর্মকান্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বলেন, বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের কল্যাণে তিনি অনেক কিছুই করেছেন। করার চেষ্টা অব্যাহত রেখেছেন। আশা করবো দশম টার্মের নির্বাচনেও জয়ী হয়ে দক্ষিণ এশিয়ানসহ অভিবাসী সমাজের নাজুক পরিস্থিতি মোকাবেলায় আরো জোরদার ভূমিকা পালনে সচেষ্ট হবেন। মিসবাহ উদ্দিন বাংলাদেশের জিএসপি সুবিধা পুনর্বহালের দাবি জানিয়ে আরো বলেন, জিএসপি সুবিধা সরকারের জন্য নয়, এটি বাংলাদেশের ১৬ কোটি মানুষের জন্য।
তিনি বলেন, কুইন্স বরোতে সাউথ এশিয়ানদের মধ্য থেকে আমরা ইলেক্টেড ডিস্ট্রিক্ট লিডার চাই। আরও সাউথ এশিয়ান জজ নিয়োগ এখন সময়ের দাবি। এসব দাবি পূরণের প্রত্যাশা রেখে বিপুল করতালির মধ্যে কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলিকে পুনরায় প্রার্থী হিসেবে অ্যাসালের সমর্থন ঘোষণা করেন মাফ মিসবাহ।
এ সময় আরো বক্তব্য রাখেন গিয়াস আহমেদ, ডা. মজিবর রহমান মজুমদার, অ্যাসালের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী, দিলীপ চৌহান, ডা. চ্যাটার্জি এবং আলী নাজমী। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ক্রাউলির স্ত্রী ক্যাসি নিলসন, ৩ পুত্র লিয়াম ক্রাউলি, কুলেন ক্রাউলি এবং কেনজি ক্রাউলি কসিউনিটি এক্টিভিস্ট সালেহ আহমেদ, আব্দুস সালাম, নাজমুল হক মাণিক, আজিজুল হক, মঞ্জুর শেখ প্রমুখ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্যে জিএসপি সুবিধা প্রত্যাহার করে নেয় ২০১৩ সালে রানা প্লাজা ধসে পড়ার পর। এরপর প্রেসিডেন্ট বারাক ওবামা ১৬টি শর্ত আরোপ করেন গার্মেন্টস সেক্টরের পরিবেশ ও শ্রমিক অধিকার সমুন্নত করতে। সে সব শর্ত পূরণ হয়েছে দাবি করে বাংলাদেশ সরকার ইতোমধ্যে দু’দফা মার্কিন প্রশাসনকে অবহিত করার পরও জিএসপি সুবিধা পুনর্বহাল করেনি প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV