Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: May 28, 2018 | 3:51 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2239013052783148/

ইউএসএনিউজঅনলাইন.কম : ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়ে গেলো যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল। গত ২৭ মে রোববার ব্রঙ্কসের আল আকসা রেষ্টুরেন্ট পার্টি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজি মনির আহমেদের সভাপতিত্বে এবং সহ সভাপতি সেবুল খান মাহবুব ও সাধারণ সম্পাদক আবদুল মনাফের পরিচালনায় কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষেদের বর্তমান ও সাবেক কর্মকর্তাসহ বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে এই ইফতার আয়োজন বিশ্বনাথবাসীর মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দো’য়া মুনাজাত পরিচালনা করেন সাবেক কোষাধ্যক্ষ মাওলানা সিহাব উদ্দিন আহমেদ।
মাহফিলে উপদেষ্টাদের মধ্যে ছিলেন ইফতেখার সিরাজ, আলমাস আলী, মখন মিঞা, হাফিজ এহিয়া মেন্দী, মাস্টার খলিলুর রহমান, মো: আবদুল বারী সিকদার, রফিক আহমেদ, আব্দুল হাই প্রমুখ।


অতিথিদের মধ্যে ছিলেন আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আব্দুস শহীদ, পার্কচেষ্টার জামে মসজিদ ইনক্ অ্যান্ড ইসলামিক সেন্টারের সাবেক নির্বাচন কমিশনার তোফায়েল আহমেদ চৌধুরী, সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার প্রতিষ্ঠাতা কনভেনার জুনেদ আহমেদ চৌধুরী ও প্রতিষ্ঠাতা কো-কনভেনার মাহবুব আলম, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসাসিয়েশনের সভাপতি হাজী ফজলুর রহমান, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র সভাপতি সাহেদ আহমদ. কুলাউড়া বাংলাদেশী এসাসিয়েশন অব ইউএসএ’র সভাপতি আশরাফ আহমেদ ইকবাল, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মুহিত, কমিউনিটি এক্টিভিস্ট লোকমান হোসেন লুকু, এডভোকেট আলাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সংগঠনের সভাপতি হাজি মনির আহমেদ, সহ সভাপতি সেবুল খান মাহবুব, আতাউল গনি আসাদ (জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের কোষাধ্যক্ষ) ও আজাদুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল মনাফ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আজম আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ আলকাস মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা জেবা চৌধুরী, প্রচার সম্পাদক মো: আবুল কালাম, দপ্তর সম্পাদক মটিন মিয়া, ক্রীড়া সম্পাদক নিজামুল মো: ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আবদুল সালাম এবং কার্যকরী সদস্য লিটন এমজি শাহরিয়ার, তৌফিকুর রহমান ফারুক, শিহাব আহমেদ, মো: আবুল কালাম ও মো: লিয়াকত আলী।
সভাপতি হাজি মনির আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুল মনাফ সফল ভাবে ইফতার মাহফিল সম্পন্ন করার জন্য কমিটির সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। তারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ২২ শে জুলাই বেলমন্ট লেক স্টেট পার্কে (লং আইল্যান্ড, নিউইয়র্ক) অনুষ্ঠেয় সমিতির বনভোজনে সকলকে আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে উপদেষ্টারা সফল ও সুন্দর ইফতার আয়োজনের প্রশংসা করে সকলকে ঐক্যবদ্ধভাবে সমিতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।
মাহফিলে দেশ, প্রবাসসহ বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV