Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আটলান্টার ফোবানা সম্মেলনে ভিন্নমাত্রার প্রাক্তন ছাত্র সম্মিলনী : প্রধান অতিথি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর ইফতেখার চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: May 30, 2018 | 12:36 AM

রুমী কবিরঃ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অনুষ্ঠিতব্য ৩২তম ফোবানা সম্মেলনের বিভিন্ন আয়োজনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্যে এ্যালামনাই বা প্রাক্তন ছাত্র সম্মিলনী অনুষ্ঠানের পর্বটি একটি নতুন মাত্রা হিসেবে দৃষ্টি আকর্ষণ করবে বলে ঘোষণা করেছে সংগঠনটি।

আগামী ২৭ জুলাই থেকে তিনদিনব্যাপী জর্জিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান শহর আটলান্টার ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনের আহবায়ক জসিম উদ্দিন বলেন,” ইতোমধ্যেই চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের অনুষ্ঠানটি ব্যাপকভাবে জাঁকজমকপূর্ণ পরিসরে আয়োজনের সকল প্রস্তুতি শুরু হয়েছে এবং সেখানে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর প্রধান অতিথি হিসেবে আসছেন। এছাড়া জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি পৃথক প্রাক্তন ব্যাচসহ বুয়েটের প্রাক্তন ছাত্রদেরও প্রস্তুতি চলছে উৎসাহ ও উদ্দীপনার সাথে। সম্মেলনের পক্ষ থেকে আমরা শুধু মুল মঞ্চের কাছাকাছি সুবিধাজনক আয়তনের কক্ষ বরাদ্দ করছি, বাদবাকী আয়োজনের সবকিছুই পরিচালিত হবে তাদের নিজস্ব উদযোগে”।

জসিম ভিন্নমাত্রার এই এ্যালামনাই অনুষ্ঠানে অন্যান্য প্রতিষ্ঠানের প্রবাসী বাংলাদেশিদেরকেও অনুষ্ঠানের আয়োজন করার আহবান জানান। তাঁর মতে, ফোবানা সম্মেলনের মিলনমেলাটি এইভাবে সার্বিক দিক থেকে অর্থবহ হয়ে ওঠতে পারে এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের সম্প্রীতির বন্ধনকেও আরও সমৃদ্ধ করতে সক্ষম হবে।

এ্যালামনাই অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহীদেরকে জসিম উদ্দিন ৪০৪ ৫০৯ ০১০৯, নাহিদুল খান ৭৭০ ৭২২ ৫৩৬৯ টেলিফোনে অথবা [email protected] ইমেইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV