পরিবারের সাথেই আছি: ২০ দিন পর টুইট করলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২০দিন পর্যন্ত মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে জনসম্মুখে দেখা না যাওয়া যে কানাঘুষা শুরু হয়েছিল মার্কিন গণমাধ্যমে তাতে জল ঢেলে দিলেন তিনি নিজেই। বুধবার এক টুইট বার্তায় তিনি বলেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর হোয়াইট হাউজেই আছেন তিনি। পরিবারের সাথে সুন্দর অবসর সময় কাটাচ্ছেন।

এসময় তিনি গণমাধ্যমের সমালোচনা করতেও ছাড়েননি। মেলানিয়া বলেন, ‘আমি কোথায় যাই, কি করি এসব বিষয়ে সবসময় মিডিয়া একটু বেশিই জল্পনা করতে ভালবাসে।’ এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটনপোস্ট মেলানিয়ার হঠাৎ নাই হয়ে যাওয়া নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন। সেখানে তারা বলেন মেলানিয়া তার মা-বাবার কাছে ওয়াশিংটনে থাকছেন। পাশাপাশি মেলানিয়ার অনুপস্থিতিতে একটি অনুষ্ঠানে ইভানকা ট্রাম্পের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন।
যদিও মেলানিয়ার ব্যক্তিগত সহকারী এ বিষয়ে এক মন্তব্যে, মেলানিয়ার ভাল থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা সবসময়ই ষড়যন্ত্র তত্ত্ব খোঁজার চেষ্টা করি।’ এরআগে গত ১০ মে, সর্বশেষ মেলানিয়া কে দেখা যায় উত্তর কোরিয়া থেকে মুক্তি পাওয়া যুক্তরাষ্টের সাবেক তিন কারাবন্দীকে গ্রহণ করতে বিমানবন্দর চত্বরে। বিবিসি/আমাদেরসময়.কম
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone