নিউইয়র্কে সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির ইফতার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বিপুলসংখ্যক প্রবাসীর অংশগ্রহণে ৩০ মে বুধবার নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বাংলাদেশী অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ডে ইফতার মাহফিল হলো ‘সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতি’র। এ উপলক্ষে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয় ব্রুকলীনের এ জনপদ।
রাধুনী রেস্টুরেন্ট কানায় কানায় পূর্ণ হলেও ইফতার পরিবেশনের শৃঙ্খলা ছিল অভ’তপূর্ব। বিভিন্ন বয়েসী রোজাদারকে অভ্যর্থনা জানান সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর কবীর। এ সময় সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির অন্যতম উপদেষ্টা ও সমাজকর্মী হাজী আব্দুল কাদের মিয়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘সকলের আন্তরিকতাপূর্ণ সহায়তায় সন্দ্বীপের আর্থ-সামাজিক অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এই প্রবাসেও সমস্যাগ্রস্তদের পাশে এই সমিতি দাঁড়াচ্ছে অকৃপণভাবে। এমন সেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখতে একই ধারায় সহযোগিতা কামনা করছি।’ সংগঠনের প্রেসিডেন্ট হাজী জাফরউল্লাহ সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান ইফতার মাহফিল বিপুলভাবে সাফল্যমন্ডিত করার জন্যে।
ইফতারের প্রাক্কালে মিলাদ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সুলতান মাহমুদ। মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার ইলিয়াস, বাংলাদেশ মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট হাজী আবুল হাশেম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুল করিম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি রেফায়েত উল্লাহ চৌধুরী, হোস্ট সংগঠনের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল পাশা মানিক, কম্যুনিটি লিডার হেদায়েতউল্লাহ মিন্টু, হাজী গোলাম মোস্তফা, অধ্যাপক শাহ নেওয়াজ ডিকেন্স, হুমায়ূন কবীর, নজরুল ইসলাম, সন্দ্বীপ সোসাইটির সভাপতি আব্দুল হান্নান পান্না, সহ সভাপতি হেলালউদ্দিন, চট্টগ্রাম সমিতির বোর্ড অব ট্রাস্টিও চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, মো, ইদ্রিস আলম, মামুনুনুল হক, এ টি এম মাসুদ, এটি এম রানা, ফজলুল কাদের, ফয়সাল আহমেদ, আবুল হাসান মহিউদ্দিন, আশরাফ হোসেন, আবুল বাশার প্রমুখ। এনআরবি নিউজ
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone