Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বইমেলা ২২, ২৩ ও ২৪ জুন : এবারের বিশেষ আকর্ষণ মুক্তধারা/জেএফবি সাহিত্য পুরস্কার

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: June 1, 2018 | 12:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘বই হোক আমাদের উত্তরাধিকার’-এই শ্লোগানে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ২৭-তম নিউইয়র্ক বইমেলা অনুষ্ঠিত হবে ২২, ২৩ ও ২৪ জুন। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পিএস ৬৯ স্কুল (৭৭-০২ ৩৭ এভেন্যু, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২) মিলনায়তনের এই মেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে রামেন্দু মজুমদার, আবদুল্লাহ আবু সায়ীদ, শামসুজ্জামান খান, আনিসুল হক, আবদুন নূর, আনোয়ারা সৈয়দ হক, আবুল হাসনাত, দিলারা হাফিজ, সাইফ ইমাম (জামি), জাফর আহমেদ রাশেদ, ইফতেখারুল ইসলাম, আফজাল হোসেন, ইকবাল হাসান, সৈয়দ আল ফারুক, লুৎফর রহমান রিটন, আমীরুল ইসলাম, ফারুক হোসেন, ফরিদ আহমেদ, মোঃ আব্দুস সামাদ, আরিফ হোসেন ছোটন, সৌরভ সিকদার, গীতালি হাসান, পারমিতা হিম, নাজমুন নেসা পিয়ারী, সালেহা চৌধুরী, সরিন জাবিন, আহমেদ মাহমুদুল হক ও মনিরুল হক যোগ দেবেন বলে আয়োজকরা জানান। বাংলাদেশ থেকে থেকে রবীন্দ্র সঙ্গীত শিল্পী লিলি ইসলাম ও শামা রহমান বইমেলায় সঙ্গীত পরিবেশন করবেন।

এবারের বইমেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মুক্তধারা/জেএফবি সাহিত্য পুরস্কার ২০১৮। এছাড়াও মেলায় অংশগ্রহণকারি প্রকাশনা সংস্থাগুলোর পক্ষ থেকে আরেকটি পুরস্কার প্রবর্তন করা হবে। যার নাম দেয়া হয়েছে ‘চিত্তরঞ্জন সাহা প্রকাশনা পুরস্কার ২০১৮’। ‘কথা প্রকাশ’ এটি স্পন্সর করেছে এবং এই প্রথম চিত্তরঞ্জন সাহার নামে প্রবাসে সাহিত্য পুরস্কার চালু হচ্ছে বলে জানান মুক্তধারা ফাউন্ডেশনের বিশ্বজিৎ সাহা। মেলায় বিশেষ সংবর্ধনা দেয়া হবে একাত্তরের ঘাতকদের বিচার দাবিতে শহীদ জননী জাহানারা ইমাম সৃষ্ট গণাাদালতে যোগদানকারি এটর্নী থমাস কিটিং-কে।

২৭ মে বিকেলে কুইন্স ভিলেজে অনুষ্ঠিত সভায় নিউইয়র্ক বইমেলার অর্থ সংস্থান ও আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন নিউইয়র্ক বইমেলা ২০১৮-এর আহ্ববায়ক ড. নূরন্নবী, মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. জিয়াউদ্দিন আহমেদ, আগের বছরের বইমেলার আহ্বায়ক ফেরদৌস সাজেদীন, নিনি ওয়াহেদ, হাসান ফেরদৌস, রানু ফেরদৌস, জেএফবি গ্রুপের পক্ষে গোলাম ফারুক ভুঁইয়া, ডা. ফারুক আজম, ওবায়দুল্লা মামুন, আহমাদ মাযহার, নাসরিন চৌধুরী, জসিম সরকার, আদনান সৈয়দ, লুবনা কাইজার, সাবিনা হাই উর্বি, শুভ রায় ও বিশ্বজিত সাহা।
বইমেলার তিনদিনের অনুষ্ঠানমালায় থাকবে শহীদ জননী জাহানার ইমামের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ফের সায়ীদ স্যারের ক্লাসে, নাট্যানুষ্ঠান ‘স্মৃতি একাত্তর’, জামাল উদ্দিন হোসেন ও রওশন আরা হোসেনের দ্বৈত পরিবেশনা “বেলাশেষের গান”। এ ছাড়াও প্রতিদিনই থাকছে নতুন বইয়ের আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, সেমিনার ও লেখকদের আড্ডা।

নিউইয়র্ক বইমেলায় এবারে স্থানীয় বিক্রেতাসহ বাংলাদেশ ও পশ্চিম বঙ্গ থেকে শীর্ষস্থানীয় ১৫-টির বেশি প্রকাশনা সংস্থা থাকবে। বাংলাদেশ থেকে বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, মাওলা ব্রাদার্স, সময় প্রকাশন, অনন্যা, প্রথমা প্রকাশন, বেঙ্গল প্রকাশনা, কথাপ্রকাশ, নালন্দা, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, অঙ্কুর প্রকাশনা, স্টুডেন্ট ওয়েজ, আকাশ প্রকাশনা, তাম্রলিপি, মদিনা পাবলিশার্স, ধ্রূবপদসহ ২০টির উপর প্রকাশনা সংস্থা নিউইয়র্ক বইমেলায় অংশগ্রহণ করবে। ইতিমধ্যে বিভিন্ন প্রকাশনা সংস্থার বইয়ের তালিকা সম্বলিত বুকলেট উত্তর আমেরিকার পাঠকদের কাছে বিলি করার উদ্যোগ নিয়েছে আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন। বহির্বিশ্বে বসবাসরত লেখকদের প্রকাশিত নতুন বইয়ের তালিকার কাজ শুরু করেছেন আয়োজকরা। ২০১৮ সালে প্রকাশিত গ্রন্থের তথ্য হবুিড়ৎশনড়ড়শভধরৎ@মসধরষ.পড়স-এ জানাবার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বইমেলা আয়োজনে সহায়তাকারি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ প্রতিদিন, চ্যানেল আই, প্রথম আলো, সাপ্তাহিক বাঙালি, আজকাল এবং উৎসব ডটকম। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV