নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার, শিশু-কিশোরদের ক্বেরাত প্রতিযোগিতা
ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাসী শিশু-কিশোরদের ক্বেরাত প্রতিযোগিতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল। ২৭ মে নিউইয়র্কের উডসাইডের জয়া পাটি হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল আহমেদ। সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ এবং আইটিভির পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ ইফতার মাহফিল ও অনুষ্ঠান পরিচালনা করেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমন্ডলীর
সভাপতি এম এম শাহীন, কংগ্রেসম্যান প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমদ জনি, সাবেক সভাপতি আজমল হক কুনু, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, ট্রাস্টি বোর্ডের সদস্য এমদাদুল হক কামাল, আব্দুল হাসিব হাসনু, সিনিয়র সহসভাপতি আবদু রহিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এম কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, নির্বাচন কমিশনের সদস্য আব্দুল হাকিম মিয়া, আনোয়ার হোসেন, রুহুল আমিন সরকার, সোসাইটির সাবেক সহসভাপতি ওয়াসি চৌধুরী, কাজী আজহারুল হক মিলন, বিয়ানী বাজার সমিতির সাবেক সভাপতি আজিমু রহমান বোরহান ও জয় চৌধুরী প্রমুখ।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন, মনিকা রায়, নওশেদ সিদ্দিকী, আহসান হাবিব, নাদের এ আইয়ুব, মোহাম্মদ নাসির উদ্দিন, রাহান চৌধুরী, মঈনুদ্দিন মাহবুব, আজাদ বাকের, সাদী মন্টু ও আবুল কাশেম। কমিউনিটির অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে ছিলেন, কাজী নয়ন, মঈনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, খান শওকত, ওয়াহেদ কাজী এলিন প্রমুখ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের পুরস্কৃত করা হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!