Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যাকসন হাইটস স্লো জোনে দুর্ঘটনা : মারাত্মক আহত এক পথচারী

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: June 1, 2018 | 6:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটসের প্রাণ কেন্দ্র ডাইভারসিটি প্লাজা সংলগ্ন ৭৪ স্ট্রিটের সিটি ব্যাংকের সামনে স্লো জোনে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এক ব্যক্তি। বুধবার রাত ১০টার দিকে রুজভেল্ট এভিনিউ থেকে আসা দ্রুতগামী একটি বিএমডব্লিউ গাড়ি সজোরে পথচারীকে ধাক্কা দেয়। এতে ওই পথচারী ছিটকে পড়েন।


প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ১০টার পর সিটি ব্যাংকের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন এক ব্যক্তি। ওই সময় বিএমডব্লিউ গাড়িটি পথচারীকে ধাক্কা দেয়। সজোওে ধাক্কায় ওই পথচারী তিট ফিট উপরে উঠে আবার গাড়ির উপরই পড়েন। এতে গাড়িটির কাঁচ ভেঙে যায়। দুর্ঘটনার পর আশপাশের দোকানপাট থেকে লোকজন বেরিয়ে আসেন।
নামপ্রকাশ না করার শর্তে ওই এলাকার একটি রেস্টুরেন্টের ম্যানেজার আজকালকে বলেন, জ্যাকসন হাইটসের এই এলাকাটি স্লো জোন। এখানে ২০ মাইলের বেশি বেগে গাড়ি চালানো যায় না। সেখানে বিএমডব্লিউ গাড়িটি ৫০ মাইল বেগে এসে পথচারীকে ধাক্কা দেয়। তিনি আরও জানান, দুর্ঘটনার পর গাড়িতে এমন কিছু জিনিস ছিল যা দ্রুত সেখান থেকে সরিয়ে ফেলে গাড়ি চালক ও তার সহযোগী এক নারী।
প্রত্যক্ষদর্শী আরেক ব্যক্তি জানান, গাড়ি চালক একজন ভারতীয় পাঞ্জাবী। আর যিনি দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি একজন নেপালী বলে জানা গেছে। তবে অন্য একটি সূত্র জানায়, আহত ব্যক্তি একজন বাংলাদেশি। আহত ব্যক্তির জ্ঞান না থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর লোকজনের ভীড়ে ৭৪ স্ট্রিটের রাস্তায় জটলা বেধে যায়। এ সময় সড়কটি প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে আহত পথচারীকে হাসপাতালে নিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, জ্যাকসন হাইটস এলাকাটির প্রতিটি সড়ক সরু। এটি স্লো জোন বলে পরিচিত। কিন্তু হরহামেশাই এখানে দ্রুত গতিতে গাড়ি চলাচল করে। গত বছর ৩৭ এভিনিউ ও ৭৭ স্ট্রিটে গাড়ি ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। এর আগে ৩৭ এভিনিউ ও ৭৪ স্ট্রিটে দুর্ঘটনার শিকার হন এক নারী।
নিউইয়র্কে প্রতি দুই ঘণ্টায় একজন মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন। কারও কারও জীবন প্রদীপ নিভে যাচ্ছে। সড়ক দুর্ঘটনার এমন পরিসংখ্যানে উদ্বিগ্ন সিটি কর্তৃপক্ষ। দুর্ঘটনা হ্রাসে তাই ‘ভিশন জিরো’ প্রকল্পের উদ্যোগ নেয়া হয়েছে। তাতে ব্যাপক সাড়া মিলে পথচারীদের কাছ থেকে।
গত মে মাসের শুরুতে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ সিটি জুড়ে সড়ক দুর্ঘটনা হ্রাসে পথচারী ও গাড়ি চালকদের মাঝে সতর্কতামূলক প্রচারণা চালায়। গত ২ মে ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন, ট্রাফিক পুলিশ ও ট্যাক্সি লিম্যুজিন কমিশনের প্রতিনিধিরা সম্মিলিতভাবে প্রচারণা চালায় জ্যাকসন হাইটসে। ‘অল নিউ ইয়র্কারস আর পেডেস্ট্রিয়ানস’ স্লোগানে পরিচালিত এ প্রজেক্টের নাম ‘ভিশন জিরো’। প্রজেক্টের আওতায় এ প্রচারণার উদ্দেশ্য মানুষের চলাচলকে নির্বিঘœ-নিরাপদ করা। কিন্তু এমন প্রচারণার পরও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি।
অনেকের অভিযোগ, ভারতীয়, পাকিস্তানি, নেপালি বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকায় দিন দিন ট্রাফিক ব্যবস্থার অবনতি ঘটছে। এখানে রাস্তার পাশে ডাবল পার্কিং, বড় বড় গ্রোসারি দোকানগুলোর সামনে রাস্তা ব্লক করে লরিগুলোর দাঁড়িয়ে থাকা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া পথচারীরাও অনেক সময় রাস্তা পারাপারে ট্রাফিক সিগনাল মানছেন না। এজন্য এ এলাকায় দুর্ঘটনার সংখ্যা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেড়েছে। একই রকম পরিস্থিতি জ্যামাইকার হিলসাইড এলাকায়ও।
প্রসঙ্গত, গত কয়েক মাসে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। গত ২৬ মার্চ জ্যামাইকার হিলসাইডে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হন বাংলাদেশি তরুণী মুশরাত। এর আগে ১৪ ফেব্রুয়ারি লংঅ্যাইল্যান্ডে রাস্তা পারের সময় গাড়ি দুর্ঘটনার শিকার হন বাংলাদেশি কিশোর আবরার। আজকাল

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV