Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

ঢাকা ড্রামা নিউজার্সিতে মঞ্চায়ণ করবে ‘স্মৃতি ৭১’

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: June 1, 2018 | 7:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের শীর্ষস্থানীয় নাট্য সংগঠন ঢাকা ড্রামা তাদের সাম্প্রতিকতম প্রযোজনা ‘স্মৃতি ৭১’ মঞ্চায়ন করবে নিউজার্সির সমারসেটে আগামী ৩ জুন। এটি মঞ্চস্থ হবে অঙ্গন মঞ্চের নাট্যোৎসবে। এবার নিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। উৎসবে এটি হবে ঢাকা ড্রামার দ্বিতীয়বার অংশগ্রহণ। এর আগে ২০১৬ সালে তারা এই উৎসবে মঞ্চস্থ করেছিল বাদল সরকারের ‘হট্টমালার দেশে’।
জিয়া হায়দার রচিত ‘স্মৃতি ৭১’-এর প্রথম মঞ্চায়ন হয়েছে সম্প্রতি নিউইয়র্কের এস্টোরিয়ায়। বিপুল প্রশংসাধন্য নাটকটির নির্দেশনায় রয়েছেন গোলাম সারোয়ার হারুন। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দেওয়ান আশরাফ, শিরীন বকুল, এজাজ আলম, মুনীর হাসান, প্রতিমা সুমি, আজগর আলী কাজল, রেশমা চৌধুরী, বসুনিয়া সুমন,জেফ হোসেন ও মিথিলা গাজী। নাটকের শব্দ ও আবহ সঙ্গীত নিয়ন্ত্রণে রয়েছেন মোস্তাফিজ রহমান ও লামিয়া আলম অদ্বিতীয়া। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ