যুক্তরাষ্ট্রে প্রবেশকৃত বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের কাছ থেকে তাদের সন্তানদের আলাদা করার নীতির বিরুদ্ধে ‘ফ্যামিলি বিলংস টুগ্যেদার’ কর্মসূচি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের কাছ থেকে তাদের সন্তানদের পৃথক করার আইনটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ শুরু করেছে কয়েক হাজার অভিবাসী। যুক্তরাষ্ট্রে প্রবেশকৃত বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের ওপর ট্রাম্প প্রশাসনের বর্তমান আইনকে পরিবর্তন করতে ‘ফ্যামিলি বিলংস টুগ্যেদার’ নামক এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয় শুক্রবার। হাজারো মানুষের উপস্থিতিতে এ বিক্ষোভ কর্মসূচিটিতে সরকারের নীতি বিরোধিতা করে বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ড ছিল চোখে পড়ার মত।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভ কর্মসূচি চলাকালে বিচার বিভাগের সামনে প্রায় চার শতাধিক মানুষ উপস্থিত হয়। এসময় বিক্ষোভে অংশ নেয়া রেভেরেন্ড জেনিফার বাটলার বলেন, বর্তমান নিয়মটি অত্যন্ত ‘জঘন্য’। প্রসঙ্গত, গত মে মাসের কেবল দুই সপ্তাহেই মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৬৫৮ জন শিশুকে বিদ্যমান এই আইনের আওতায় তাদের বাবা-মায়ের থেকে পৃথক করে। ২০০১ সালে জর্জ বুশ ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসীদের পৃথক করার এ চর্চাটি চলে আসছিল। তবে ট্রাম্প প্রশাসনই প্রথম এ চর্চাটিকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করে। এদিকে, গত মার্চে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে সন্তানদের পৃথক করে দেয়ার এ আইনটির বিষয় বিবেচনাধীন বললেও মে মাসে সরকার স্পষ্ট জানিয়ে দেয় এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে। আলজাজিরা
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone