নিউইয়র্কে অ্যাসাল’র কুইন্স চ্যাপ্টারের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার – অ্যাসাল কুইন্স চ্যাপ্টারের ইফতার ও দোয়া মাহফিল। গত ১ জুন শুক্রবার জ্যামাইকার একটি রেষ্টুরেন্টে অ্যাসাল কুইন্স চ্যাপ্টারের প্রেসিডেন্ট মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম নূরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দীন, মূলধারার রাজনীতিক মোরশেদ আলম, কুইন্স কমিউনিটি বোর্ড-৮ এর মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, কুইন্স চ্যাপ্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর মো: সাবুল উদ্দিন প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি ইলেকশন কমিশন মেম্বার মাজেদা এ উদ্দিন, অ্যাসাল’র উইমেন্স কমিটির প্রধান শাহানা বেগম, ভাইস প্রেসিডেন্ট শাহ আহমেদ ও ওমর ফারুক, অ্যাসাল’র ব্রঙ্কস চ্যাপ্টারের প্রেসিডেন্ট সৈয়দ তাহমীদুল হক, সেক্রেটারী মোজাম্মেল হোসেন মুরাদ, এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. নাসির মিয়া, ভাইস প্রেসিডেন্ট মোঃ আলাউদ্দিন প্রমুখ।


অ্যাসাল প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দীন পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে মানব সেবার বিভিন্ন দিকসহ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম এবং আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমাদের প্রতিটি নির্বাচনে ভোট দিতে হবে”। তিনি এসময় অ্যাসাল’র আজীবন সদস্য শেখ রহমানের জর্জিয়া স্টেট সিনেটর পদে আগামী ১১ জানুয়ারী অনুষ্ঠেয় শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য সকলকে আমন্ত্রণ জানান।
ইফতার মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ সাইফুল্লাহ সিদ্দিকী। দোওয়া-মোনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
অ্যাসাল সদস্যরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী ইফতার মাহফিলে অংশ নেন।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK