Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে পার্কচেষ্টার ফ্যামেলী ফার্মেসীর বিশাল ইফতার পার্টি

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: June 3, 2018 | 7:16 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2248023018548818/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম ফার্মেসী পার্কচেষ্টার ফ্যামেলী ফার্মেসীর ইফতার পার্টি। গত ২ জুন শনিবার ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার একটি স্কুল অডিটরিয়ামে স্মরণকালের এ বিশাল ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
পার্কচেষ্টার ফ্যামেলী ফার্মেসীর স্বত্বাধিকারী বিশিস্ট ব্যবসায়ী ফার্মাসিষ্ট মি. গৌরব কোঠারী ইফতার অনুষ্ঠানে আসার জন্য সকলকে ধন্যবাদ জানান। এই আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান। ইফতার আয়োজনে সহযোগীতাকারীদেরও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 
ইফতার পার্টিতে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি ছাড়াও নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক বাংলাদেশী অংশগ্রহণ করেন।
ইফতার পার্টিতে অংশ নেয়া কমিউনিটি নেতৃবৃন্দ মি. গৌরব কোঠারীর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, তিনি হিন্দু সম্প্রদায়ের লোক হয়েও বিগত বেশ ক’বছর ধরে বৃহৎ আকারে ইফতার পার্টির আয়োজন করে আসছেন। যার উদাহরণ আমাদের প্রবাস কমিউনিটিতে খুবই বিরল। ব্যক্তি উদ্যোগে ভীন্ন সম্প্রদায়ের আয়োজনে এত বড় ইফতার পার্টি সম্ভবত নিউইয়র্কে আর কোথাও অনুষ্ঠিত হয় না।
তারা বলেন, গুজরাটি-আমেরিকান ব্যবসায়ী মি. জি প্রবাসী বাংলাদেশীদের সুখ-দুঃখে, অনুষ্ঠান-আয়োজনে সব সময় পাশে এসে দাঁড়ান। এজন্য তিনি সকলের কাছে জনপ্রিয়। তার আহ্বানে সাড়া দিয়ে সকলে তার ইফতার পার্টিতে যোগ দেন।
ইফতার মাহফিলের অনুষ্ঠানটি টাইম টেলিভিশন এবং ইউএসএনিউজঅনলাইন.কম সরাসরি সম্প্রচার করে।
উল্লেখ্য, পার্কচেষ্টার ফ্যামেলী ফার্মেসীর সব কর্মচারীই বাংলাদেশী। এমনকি তার প্রতিষ্ঠানের সুবিশাল সাইনবোর্ডও বাংলায় লেখা।

https://www.facebook.com/USANewsNY/videos/2248063438544776/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV