দীর্ঘ দশ বছর অধ্যয়ন, গবেষণা ও নিবিড় পর্যবেক্ষণের পর ফরাসী-আমেরিকান মার্কের ইসলাম গ্রহন!
আটলান্টা থেকে বশীর উদ্দীন আহমেদঃ ইসলাম বিষয়ে দীর্ঘ দশ বছর অধ্যয়ন গবেষণা ও নিবিড় পর্যবেক্ষণের পর ফরাসী আমেরিকান মিঃ মার্ক আজ সন্ধ্যায় নগরীর ডুরাভীলস্থ তাক্বোয়াহ মসজিদে কালেমা পাঠ করে জীবন বিধান হিসেবে দ্বীন ইসলামকে আলিঙ্গন করেন! আজ থেকে দশ বছর পূর্বে কর্মক্ষেত্রে আলজিরিয়ান আমেরিকান ব্রাদার আব্দুল্লাহর সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে বন্ধূত্ব, মেলামেশা ভাবের আদান প্রদান। এক পর্যায়ে তিনি দ্বীন ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে উঠেন। ব্রাদার আব্দুল্লাহর মধ্যেমে তিনি পরিচিত হন আত্তাক্বোয়াহ মসজিদে

সম্মানীত ইমাম শেখ জহিরুল ইসলামের সাথে। নানা প্রশ্নের যথা জবাব দেয়া শূরু হয়! তবে কখনও তাকে ইসলাম গ্রহনের অনুরুধ জানানো হয়নি! তিনি মাঝে মধ্যে তাওক্বোয়াহ মসজিদ পরিদর্শনে আসতেন। আমার মত অনেকেই মনে করতেন তিনি মুসলিম! অবশেষে গত ৩১ মে বাদ ইফতার তিনি পাক কালেমা উচ্চারণ করে দ্বীন ইসলামের ছায়াতলে নিজেকে সোপর্দ করেন! আল্লাহু আকবর ধ্বনীতে প্রকম্পিত হয় মসজিদ প্রাঙ্গন! নামাজ শেষে ব্রাদার মার্ক মুসল্লিদের সাথে ডিনারে অংশ গ্রহন করেন। তিনি একটি নূতন ইসলামিক নাম শিঘ্রই নির্বাচন করবেন বলে এই প্রতিনিধিকে জানিয়েছেন। আল্লাহ পাক ব্রাদার মার্ককে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। আমীন!
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!