Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ক্যালিফোর্নিয়া ছেড়ে যেতে চান বেশীরভাগ অধিবাসী : কারণ দৈনন্দিন ব্যয়, গৃহভাড়া বৃদ্ধি এবং যানজট সমস্যা

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: June 5, 2018 | 8:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ছেড়ে যেতে চান বেশীরভাগ অধিবাসী। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সম্প্রতি চালানো এক জরীপে দেখা গেছে যে, ক্যালিফোর্নিয়ায় বসবাসরত প্রায় অর্ধেক বাসিন্দাই সেখানে আর থাকতে চান না, তারা সেখান থেকে চলে যেতে চান। বে এরিয়া কাউন্সিল নামক একটি সংগঠন কর্তৃক পরিচালিত এক জরীপে এই ফলাফল দেখা যায়। জরিপটিতে অংশগ্রহণকারী বাসিন্দাদের ৪৬ শতাংশই জানিয়েছেন তারা এখানে বসবাসে অতিষ্ঠ হয়ে উঠেছেন ও আগামী কয়েক বছরের মধ্যেই তারা তাদের ঠিকানা পরিবর্তন করতে চান।

পরিচালিত জরীপটিতে দেখা গেছে যে, ক্যালিফোর্নিয়ার অধিবাসীদের এ রকম চিন্তা-ভাবনার পেছনে অন্যতম মূল কারণ হলো দৈনন্দিন ব্যয় ও গৃহভাড়া বৃদ্ধি এবং যানজট সমস্যা।

জরীপ চালানো প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট জিম ইয়ুন্ডারম্যান বলেন, প্রতি বছরই ক্যালিফোর্নিয়া ছেড়ে যেতে চায় এরকম লোকের সংখ্যা বাড়ছে। ২০১৬ সালে এরকম লোকের সংখ্যা ছিলো ৩৪ শতাংশ, ২০১৭ সালে তা ছিলো ৪০ শতাংশ ও চলতি বছর তা বেড়ে দাড়িয়েছে ৪৬ শতাংশে।

জরীপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ১ হাজার ব্যক্তি যারা সেখানে বিগত ২০ বছরেরও অধিক সময় ধরে বসবাস করে আসছে তারা জানিয়েছে যে, তারা মনে করেন ক্যালিফোর্নিয়ার জীবন ব্যবস্থা ভুল পথে পরিচালিত হচ্ছে। এছাড়া, বর্তমান অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও তারা দ্বিধান্বিত।

যারা ক্যালিফোর্নিয়া ছেড়ে যেতে চান তাদের প্রায় ৪৫ শতাংশ জানিয়েছেন যে এখানে বসবাস ব্যয় বৃদ্ধি পেয়েছে চরমভাবে এবং ২৬ শতাংশ মনে করেন, ক্যালিফোর্নিয়ায় অসহনীয় পর্যায়ে পৌছিয়েছে বাড়ির মূল্য ও বাড়ি ভাড়া। ফক্স নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV