কাজ অসমাপ্ত রেখেই চলে আসতে বাধ্য হয়েছি: নিউইয়র্কে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মধ্যকার বিরাজমান আইনি সমস্যাগুলো সমাধানে প্রয়াসী হলেও দুর্ভাগ্যজনকভাবে অসমাপ্ত কাজ রেখে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তবে অসমাপ্ত কাজ শেষ করার জন্য কবে দেশে ফিরে যাচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।
নিউইয়র্কের কুইন্সে শনিবার লোকনাথ সোসাইটি অব নিউইয়র্ক আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। দেশ ত্যাগ করার পর গত ছয় মাসেরও বেশি সময় ধরে তিনি যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বসবাস করছেন। দেশ ছাড়ার পর এই প্রথম তিনি কোনো জনসমাগমে বক্তব্য রাখেন।
এসময় এসকে সিনহা বলেন, সেই ব্রিটিশ আমল থেকে হিন্দু আইনে নানা জটিলতা রয়েছে। বিচারপতি হওয়ার সুবাদে হিন্দু আইনে সংস্কার আনার চেষ্টা করেছিলাম। কিন্তু মুসলিম বিচারপতিদের অসহযোগিতায় সেটি করা সম্ভব হয়নি। কারণ মুসলিমপ্রধান দেশ তারা চায় না ধর্মীয় আইনে হাত দিতে। অবশেষে আমাকে আমার অসমাপ্ত কাজ রেখেই বিদায় নিতে বাধ্য হতে হয়েছে।
তিনি আরো বলেন, আমরা (হিন্দুরা) ঐক্যবদ্ধ নই। আমরা কারো নেতৃত্ব মানি না। এ ছাড়া নিজ ধর্মের প্রতি আমাদের ডেডিকেশন নেই। যার ফলে আমাদের সন্তানরা হিন্দু ধর্ম সম্পর্কে কিছুই জানে না।
সাবেক এই বিচারপতি বলেন, নিউজার্সিতে চারটি পরিত্যক্ত চার্চ কিনে মুসলমানরা সেখানে মসজিদ করেছে। এটি তাদের বিশ্বাস এবং ডেডিকেশনের কারণে হয়েছে। তাদের সন্তানরা শনি ও রোববার সেখানে কুরআন শিখছে। কিন্তু আমরা আমাদের সন্তানদের জন্য কিছুই করছি না। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের বিভাজন ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!