নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র ইফতার মাহফিলে কমিউনিটি নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান
https://www.facebook.com/USANewsNY/videos/2251172741567179/UzpfSTE0MDczODAxNTk0NDAwNjoyMjUxNTc4MzE4MTkzMjg4/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র ইফতার ও দোয়া মাহফিলে কমিউনিটি নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়েছে। ব্রঙ্কসের বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার এলাকার খলিল বিরিয়ানি হাউজে গত ৪ জুন সোমবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সংগঠনটির ইফতার মাহফিল।

আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হুসেন ও সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান রুবিন দিয়াজ, নিউইয়র্ক সিটির সাবেক পুলিশ কমিশনার জো রামোস, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমান্ডিং অফিসার ইন্সপেক্টর বেঞ্জামিন গার্লি ও কমিউনিটি এ্যাফিয়ার্স অফিসার এরিক হার্নান্ডেজ, কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলির ডিস্ট্রিক্ট প্রতিনিধি টমাস পি মেসিনা সিনিয়র, নিউইয়র্ক সিটি কম্পট্রোলারের চীফ অব স্টাফ মারিয়েল ডি লা ক্রুজ, অয়েল কেয়ার হেলথ প্ল্যানের সিনিয়ার ম্যানেজার সালেহ আহমেদ, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম সহ মূলধারা ও কমিউনিটির নের্তৃবৃন্দ। বাংলাদেশী কমিউনিটির নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী ইফতার মাহফিলে অংশ নেন।


অনুষ্ঠানে কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল ও অয়েল কেয়ার হেলথ প্ল্যানের সিনিয়ার ম্যানেজার সালেহ আহমেদকে নিউইয়র্ক সিটি কাউন্সিল ও স্টেট সিনেট প্রক্লেমেশন এবং কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলির পক্ষ থেকে কংগ্রেশনাল রিকোগনাইশেন সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদকে কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলির পক্ষ থেকে কংগ্রেশনাল রিকোগনাইশেন সার্টিফিকেট, সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জামাল হুসেন সহ অন্যদেরকে সাইটেশন প্রদান করা হয়।


কাউন্সিলম্যান রুবিন দিয়াজ ও সাবেক পুলিশ কমিশনার জো রামোস তাদের বক্তব্যে বাংলাদেশী কমিউনিটিকে তাদের অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়ে আয়োজক সংগঠনটির সাফল্য কামনা করেন।


সভাপতি আবদুস শহীদ বলেন, মূলধারার সহযোগী সংগঠন হিসেবে নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরাসহ বাংলাদেশে আত্মমানবতার সেবায় কাজ করছে এ সংগঠনটি। দেশে ও প্রবাসে কাজ করছে মানুষের কল্যাণে। প্রবাসে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতেও প্রয়াস চালাচ্ছে তারা। এ লক্ষে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই পথমেলাসহ নানান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তির জন্য দোয়া করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব ড. এটিএম ফখরুদ্দিন।


অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আবদুস শহীদ, সহ সভাপতি রফিকুল ইসলাম ও এডভোকেট নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল হুসেন, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ সফিকুর রহমান, প্রচার সম্পাদক সৈয়দ লোকমান এবং দপ্তর সম্পাদক মো. শরীফ হোসেন।
https://www.facebook.com/USANewsNY/videos/2251154991568954/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!