নিউইয়র্কে স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত : ৭ জুলাই ঈদ পুনর্মিলনী
https://www.facebook.com/USANewsNY/videos/2252672861417167/
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশি কমিউনিটির ব্যবসায় অগ্রগতিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল। ব্রঙ্কসের স্টার্লিং বাংলাবাজার এলাকার এশিয়ান পার্টি হলে গত ৫ জুন মঙ্গলবার ধর্মীয় উৎসব আমেজে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং ইফতার মাহফিল উদযাপন কমিটির সদস্য ইমরান শাহ রনের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দোওয়া-মোনাজাতে ব্যবসায়ীসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক সাইদুর রহমান লিংকন। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমিউনিটি এ্যাফিয়ার্স ডিটেকটিভ এরিক হার্নান্ডেজ, সংগঠনের সাধারণ সম্পাদক মো. বখতিয়ার খোকন, এডভোকেট আব্দুল কাইয়ূম চৌধুরী, ইফতার মাহফিল উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্য মোতাসিন বিল্লাহ তুষার, আবদুল ওয়াহিদ চৌধুরী জাকি, মেহের চৌধুরী, আবুল আহিয়া, মির্জা মামুন প্রমুখ।


অন্যদের মধ্যে ফার্মাসিষ্ট গৌরব কোঠারী, নাসিম আহমেদ, সিপিএ আহাদ আলী, মোহাম্মদ আলী, লিয়াকত আলী, আবদুর রহমানসহ বাংলাবাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০১১ সালে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়। এর আগে ১৯৮৮ সালে আল আমিন হালাল মিট অ্যান্ড গ্রোসারী প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এ এলাকায় ব্যবসার শুভ সূচনা করেন। তিনি বলেন, বর্তমানে ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটি বাড়ার সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠানও বাড়ছে। ব্রঙ্কসে বাঙালীদের প্রধান ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে স্টারলিং-বাংলাবাজার এলাকাটি। তিনি বলেন, এখন আমাদের সুসংগঠিত হয়ে ব্যবসা-বাণিজ্যের আরো প্রসার ঘটাতে হবে। বাংলাদেশি কমিউনিটির ব্যবসায় অগ্রগতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গিয়াস উদ্দিন ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন করায় ইফতার মাহফিল উদযাপন কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান।


অন্যান্য বক্তারা বলেন, আমাদের প্রধান কাজই হবে ব্যবসায়ীদের সার্বিক প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। মেইন স্ট্রিমে বাংলাদেশি ব্যবসা তুলে ধরতে হবে। ব্যবসায়ীদের উন্নয়নের লক্ষে সংগঠনকে আরো গতিশীল করতে হবে। স্টারলিং-বাংলাবাজার এলাকাকে নব রূপে সাজাতে হবে। জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলতে হবে। সংগঠনকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
ইফতার পরবর্তী সংগঠনের এক সভায় আগামী ৭ জুলাই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইমরান শাহ রনকে আহ্বায়ক এবং সাইদুর রহমান লিংকন, মো. খলিলুর রহমান ও এমবি হোসেন তুষারকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








