মৃত্যু পথযাত্রী সিনেটর ম্যাককেইনকে নিয়ে কটুক্তি করায় ট্রাম্প সহকারীকে বহিষ্কার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী কেলি স্যাডলার সিনেটর জন ম্যাককেইনকে নিয়ে কটুক্তি করায় বহিষ্কৃত হয়েছেন। মে মাসে এক বৈঠক চলাকালে ক্যান্সার আক্রান্ত ম্যাককেইনকে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক মন্তব্য করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও স্যাডলারকে বহিষ্কার কেন করা হয়েছে এ প্রসঙ্গে হোয়াইটহাউজ থেকে পরিষ্কার করে কিছু জানানো হয়নি।
রয়টার্সের ঐ প্রতিবেদন অনুযায়ী, স্যাডলার সিআইএ ডিরেক্টর নির্বাচনের বিষয়ে ম্যাককেইনের ভোট দেয়াকে উদ্দেশ্য করে তুচ্ছ করে বলেন, ম্যাককেইন এমনিতেই মৃত্যু পথযাত্রী। তার ভোট কোনো বিষয়না। এদিকে স্যাডলারের এ ধরণের মন্তব্যে পুরো দেশজুড়ে সমালোচনা শুরু হয়। তবে স্যাডলারের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউজের মুখপাত্র রাজ শাহ বলেন, প্রেসিডেন্টের কার্যালয়ে এখন থেকে আর কেলি স্যাডলার কাজ করবেনা।
উল্লেখ্য, ৮১বছর বয়সী সিনেটর ম্যাককেইন ক্যান্সারের সাথে লড়াই করে আসছিলেনগতবছর থেকেই। তিনি যুক্তরাষ্ট্রের অ্যারিজনা স্টেটের তার নিজস্ব বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ভিয়েতনাম যুদ্ধেও অংশ নিয়েছিলেন ট্রাম্পের সমালোচক এ সিনেটর। রয়টার্স
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights