Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: June 6, 2018 | 3:10 PM

এম এ কালাম শরীফ,ফিলাডেলফিয়া : বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল গত রবিবার আপার ডার্বির মদিনা মসজিদে অনুষ্ঠিত হয়|সভাপতি মোঃ ইফতেখার হোসেন ফরহাদ জরুরি কাজে বাংলাদেশে অবস্থান করায় বর্তমানে সহ-সভাপতি মোঃ হায়দার আলী সভাপতির দায়িত্ব পালন করেন|সাধারণ সম্পাদক  মনসুর আলী মিঠুর  পরিচালনায় সহ-সভাপতি মোঃ হায়দার আলী এবং সাধারণ সম্পাদক মনসুর আলী মিঠু উপস্থিত সকল রোজাদার ব্যক্তিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং ইফতার মাহফিলে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান|

গত বেশ ক’বছর ধরে বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভানিয়া এই ইফতার মাহফিলের আয়োজন করে থাকেন|সংঘটনের কার্যকরী কমিটির সদস্যগণ  সকল অতিথিদেরকে নিজ নিজ আসনে বসে খাবারের ব্যবস্থা করে দেন|গত রবিবার এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দেলোয়ার কাউন্টির কাউন্সিলম্যান সেখ সিদ্দিক মেলবোর্ন কাউন্টির কাউন্সিলম্যান মোঃ ফেরদৌস ইসলাম, মোঃ মাহবুব আলম তৈয়ব, নুরুল হাসান ,প্রাক্তন কাউন্সিলম্যান জাহাঙ্গীর আলম,তাছাড়া বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন| নিউইয়র্ক, নিউজার্সি, লেন্স Dell, নর্থ ইস্ট, ফিলাডেলফিয়া ও অন্যান্য শহরের নেতানেত্রীগণ উপস্থিত ছিলেন|বয়োজোষ্ঠ্য, নতুন প্রজন্ম এবং মহিলাদের উপস্থিতি ছিল অনেক|

ইফতারের শুরুতে রোজা ও সিয়াম সাধনের উপর মসজিদের ইমাম গুরুত্বপূর্ণ আলোচনা করেন| নতুন প্রজন্মকে নামাজ-রোজা এবং সিয়াম এর কার্যকারিতা সম্পর্কে মা-বাবাকে সিয়ামের তাৎপর্য সম্পর্কে সঠিক তথ্য দেওয়া পরামর্শ দেন এবং দোয়া পরিচালনা করেন|

ইফতারের শেষে মোঃ হায়দার আলী এবং সাধারণ সম্পাদক মনসুর আলী মিঠু আজকে এই ইফতারিতে সকলের উপস্থিতি কে সাধুবাদ জানান|

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV