স্বল্পপুজির ব্যবসা শুরুর কৌশল জানাতে সেমিনার ২৮ জুন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে স্বল্প পুজিতে কিভাবে ব্যবসা শুরু করা যায়, এবং সেটা কিভাবে টিকিয়ে রেখে উত্তরোত্তর বৃদ্ধি করা যায়, সে বিষয়ে একটি সেমিনারের আয়োজন করেছেন প্রবাসী একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রথম ভেনচার। ২৮ জুনে অনুষ্ঠিতব্য এই সেমিনারের নাম দেয়া হয়েছে টেক আড্ডা। যুক্তরাষ্ট্র প্রবাসী দুজন আর ব্রিটেন এর একজন বাংলাদেশী বংশোদ্ভু প্রযুক্তি উদ্যোক্তা মিলেই, প্রথম ভেনচার নামক উদ্যোগটির জনক।
গ্রামের রোগীদের ডাক্তার দেখানোর পূর্বে বিভিন্ন ডাক্তার এর বায়োডাটা পরিক্ষা, অগ্রিম সাক্ষাৎ সময় ঠিক করা, এবং রোগীর প্রেসক্রিপশ অনুযায়ী ন্যায্য মূল্যে তার ঔষধের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য ওয়েস সাইট ডাক্তার-ই.ডট কম এমন-ই একটি উদ্যোগ যেটি সিলেটে প্রত্যন্ত অন্চলে কাজ শুরু করেছে এরি মধ্যে। প্রথম ভেন্চার এর আরেকটি উদ্যোগ, অনলাইনে নির্ভরযোগ্য টিউটর খোজার সাইট, টিউটার-ই ডট কম। এটিও স্বল্প পুজির একটি প্লাটফর্ম। এর অন্য একটি হলো কাজটাজ.ডট কম। যার মাধ্যমে, বাসা বাড়ির হাতের কাজের লোক, বিদ্যুৎ কর্মী, মিস্ত্রি, বাথরুম মিস্ত্রী, অথবা অন্য সকল খুচরা কাজের দক্ষ সেবাদানকারীদের প্লাটফর্ম। এই তিনটি উদ্যোগ কে সম্প্রসারণ করলে, বাংলাদেশে কিভাবে সত্যিকার অর্থেই প্রাতিষ্ঠানিক কর্মসংস্থান বাড়বে সেটা নিয়েই বিস্তারিত ধারণা দেয়া হবে এই সেমিনারে।
উদ্যোক্তারা জানিয়েছেন, প্রবাসে থেকেও বাংলাদেশে নতুন ব্যাবসায়িক উদ্যোগ যারা শুরু করতে চান, তাদেরকে স্বল্প পুজিতে কিভাবে ভাল প্রতিষ্ঠান দাড় করানোয় সহযোগীতা করা যায় সেটার উদ্দেশ্যেই মূলত এই তিনটি প্রতিষ্ঠান পরিক্ষামূলক ভাবে চলছে। এমন আরো অনেক উদ্যোগের ধারনা এবং তার কার্যকারীতা নিয়েই পরষ্পরের মত বিনিময় হবে।
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone