নিউইয়র্কে ইমাম আকুঞ্জিসহ দুই বাংলাদেশিকে হত্যা : অস্কার মোরেলের আমৃত্যু কারাদন্ড
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশি ইমাম আলাউদ্দিন আকুঞ্জি ও তাঁর সহযোগী তারা উদ্দিনকে হত্যার দায়ে অস্কার মোরেল নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার স্থানীয় সময় বিকাল সোয়া ৩টায় নিউইয়র্কের কুইন্স কাউন্টি সুপ্রিম কোর্টের বিচারক গ্রেগরি ল্যাসাক এ রায় দেন। দীর্ঘ প্রায় দুই বছর পর এ মামলার রায় হলো। ২০১৬ সালের আগস্টে দন্ডপ্রাপ্ত অস্কার মোরেল ব্রুকলিনের ওজন পার্ক এলাকায় দিনে-দুপুরে বাংলাদেশি ইমাম ও তাঁর সহযোগীকে গুলি করে হত্যা করে।
এর আগে গত ২৩ এপ্রিল অস্কার মোরালকে দোষী সাব্যস্ত করে আদালত। রায়ে বিচারক গ্রেগরি ল্যাসাক এ হত্যাকান্ডকে ‘ডাবল মার্ডার’ উল্লেখ করে বলেন, এটি একটি ‘ঠান্ডা মাথার হত্যাকান্ড’।
এদিকে, ইমাম আকুঞ্জি ও তাঁর সহযোগী তারা উদ্দিন হত্যা মামলায় রায় শুনতে বুধবার কুইন্স কাউন্টি সুপ্রিম কোর্টে হাজির হন নিহতের পরিবার, প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন দেশের মুসলমান কমিউনিটির নেতৃবৃন্দ। তারা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন।
রায়ের পর নিহত ইমাম আলাউদ্দিন আকুঞ্জির ছেলে সাইফ আকুঞ্জি আজকালকে বলেন, ‘আমাদের বাবা মানুষ হিসেবেই শুধু ভাল ছিলেন না, তিনি আমাদের কাছে ছিলেন একজন ভাল পিতা, তেমনি আমার মায়ের কাছে ছিলেন একজন আদর্শ স্বামী।’ এ রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের আন্ত:ধর্মীয় নেতা ও আইটিভির সিইও মাওলানা মুহম্মদ শহীদুল্লাহ আজকালকে বলেন, আমরা সবাই জানি যে দুটি পরিবার কতটা বিধ্বস্ত হয়েছে। এই ক্ষতি অপূরণীয়। কিন্তু তার পরও আদালত যে রায় দিয়েছেন তাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’ তিনি জানান, অভিযুক্ত অস্কার মোরেলের যাবজ্জীবনের পাশাপাশি বিভিন্ন মেয়াদেও কারাদন্ড দেওয়া হয়েছে। এতে হত্যাকারীকে আমৃত্যু কারাবন্দী থাকতে হবে।
২০১৬ সালের ১৩ আগস্ট নিউইয়র্কের ওজন পার্কে দিনেদুপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হন স্থানীয় আল ফোরকান জামে মসজিদের ইমাম আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ও তাঁর সঙ্গী অপর বাংলাদেশি মুসল্লি তারা উদ্দিন (৬৪)। ওই দিন জোহরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন ইমাম আকুঞ্জি ও তারা উদ্দিন। তারা দুপুর পৌনে ২টার দিকে ব্রুকলিনের ওজন পার্কের ৮০ স্ট্রিট ও লিবার্টি এভিনিউয়ের কোনায় এসে পৌঁছালে অজ্ঞাত এক ব্যক্তি আকস্মিক তাদের খুব কাছ থেকে পিছন হতে গুলি করে। এতে ইমাম আকুঞ্জি ঘটনাস্থলেই মারা যান আর মুসল্লি তারা উদ্দিনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
এরপর এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ব্রুকলিন থেকে ৩৭ বছর বয়সী স্পেনিশ যুবক অস্কার মোরেলকে গ্রেফতার করে। ওই সময় অভিযুক্তের বাসা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করে পুলিশ।
আলাউদ্দিন আকুঞ্জির বাড়ি বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে আর তারা উদ্দিনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের জাঙ্গাহাটা গ্রামে। তারা দীর্ঘদিন ধরে পরিবারসহ নিউইয়র্কের ওজন পার্ক এলাকায় বসবাস করছিলেন।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK