Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে এশিয়া ইনস্যুরেন্স ব্রোকারেজ’র যাত্রা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: June 9, 2018 | 12:39 AM

https://www.facebook.com/USANewsNY/videos/vb.140738015944006/2257408644276922/?type=2&theater&notif_t=page_post_reaction&notif_id=1528503088115410

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়া ইনস্যুরেন্স ব্রোকারেজ নামে বাঙালী মালিকানায় আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গত ৮ জুন শুক্রবার সন্ধ্যায় বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ২০৯৯ স্টারলিং এভিনিউতে নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ঐতিহ্যবাহী এশিয়ান ড্রাইভিং স্কুল এবং তানিয়া বিউটি সেলুনের কর্ণধার সাইদুর রহমান লিংকনের মালিকানাধীন এ প্রতিষ্ঠানটির উদ্বোধন হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিলের। বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া মিলাদ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন। দোওয়া-মোনাজাতে নতুন ব্যবসায় প্রতিষ্ঠানসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

 
স্টারলিং বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দীনের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট ও ব্যবসায়ী ইমরান শাহ রনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকন।

  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র সভাপতি মোহাম্মদ এন মজুমদার, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভি’র সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, তানিয়া বিউটি সেলুনের সিইও কন্ঠশিল্পী শারমিন তানিয়া, কমিউনিটি এক্টিভিস্ট রিয়াজ কামরান, মোতাসিন বিল্লাহ তুষার, মেহের চৌধুরী, মাকসুদা আহমেদ, নুরুল আহিয়া, সারোয়ার চৌধুরী প্রমুখ। কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা কেটে এশিয়া ইনস্যুরেন্স ব্রোকারেজ’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জানা যায়, এশিয়া ইনস্যুরেন্স ব্রোকারেজ’র কর্ণধার সাইদুর রহমান লিংকনের এ প্রতিষ্ঠানটি ছাড়াও রয়েছে এশিয়ান মাল্টি সার্ভিস ইনক গ্রুপ বিজনেস – এশিয়ান ড্রাইভিং স্কুল এবং তানিয়া বিউটি সেলুন। ব্যবসায় সাফল্যের ধারাবাহিকতায় তার গ্রুপ বিজনেসে সর্বশেষ সংযোজন এশিয়া ইনস্যুরেন্স ব্রোকারেজ।


নিউইয়র্কে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন সাইকেলিস্ট, নাট্যকর্মী সাইদুর রহমান লিংকন। সাইকেলে সওয়ার হয়ে চষে বেড়িয়েছেন প্রায় গোটা দুনিয়া। ৩৬টির মতো দেশ তিনি পরিভ্রমন করেন সাইকেলযোগে। বহন করেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। পরে অভিবাসী হন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
সাইদুর রহমান লিংকন জানান, তার প্রতিষ্ঠান এশিয়া ইনস্যুরেন্স ব্রোকারেজ স্বল্প ডাউন পেমেন্ট ও সহজ সিস্তিতে সকল প্রকার গাড়ী-বাড়িসহ সাধারণ ইনস্যুরেন্স সেবা প্রদান করছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV