Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘বার্গার কিং’ এর বার্গার বানের প্যাকেটে ইঁদুরের দৌড়

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: June 9, 2018 | 2:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের বিখ্যাত ফাস্টফুড প্রতিষ্ঠান ‘বার্গার কিং’ এর বার্গার বানের প্যাকেটে ইঁদুর দৌড়ের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। উইলমিংটনের শ্যান্টেল জনসন নামের এক নারী সপ্তাহখানেক আগে ওই ফাস্টফুড কোর্টে গিয়ে মোবাইল ফোনে ভিডিওটি তোলেন। পরে তিনি ফেসবুকে সেটি পোস্ট করে লেখেন—‘‘দয়া করে কেউ বার্গার কিংয়ে যাবেন না। শয়ে শয়ে ইঁদুর তাদের বার্গার বানের প্যাকেটের ভেতর দৌড়াদৌড়ি করছে!’’

এই একটি পোস্টেই তোলপাড় পড়ে যায় গোটা অঙ্গরাজ্যে। এই ভিডিও পোস্ট হবার পর ডেলাওয়ারের ডিভিশন অব পাবলিক হেল্থ অফিস অব ফুড প্রোটেকশন কর্তৃপক্ষ ওই ফাস্টফুড কোর্টে ছুটে যায়। তারা গিয়ে বার্গারের প্যাকেটে ইঁদুরের দৌড় দেখতে না পারলেও এই ক্ষুদে প্রাণীর ‘বর্জ্য’ হ্যামবার্গার ও চিকেন স্যান্ডউইচের বিভিন্ন প্যাকেটের ভেতর ও খাবারের কম্পার্টমেন্টে দেখতে পায়। একই দৃশ্য দেখা যায় রেস্টুরেন্টের বিভিন্ন কোনে, আইস মেশিনের ভেতর, ওয়াটার হিটারের নিচে, ড্রাই স্টোরেজের ভেতরে এবং সিরাপ স্টোরেজ বক্সের ভেতর। এছাড়া অসংখ্য বানের প্যাকেট ইঁদুরে চিবানো অবস্থায় কারখানার ভেতরে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া দু’টি স্থানে ফাঁদে আটকে পড়া অবস্থায় একাধিক ইঁদুর দেখা যায়। পরে প্রতিষ্ঠানটি সাময়িক সিলগালা করে দিয়ে তারা চলে যায়। একই সাথে এই শর্ত জুড়ে দেয় যে, এখানে ফার্স্টফুডের ব্যবসা করতে গেলে রাজ্যের স্বাস্থ্যবিধি মানতে হবে। গোটা প্রতিষ্ঠানকে ইঁদুরমুক্ত করতে হবে। আর ভবিষ্যতে এমন অভিযোগ পেলে তাদের ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

তিনদিন পর বার্গার কিংয়ের আবেদনের প্রেক্ষিতে ডিভিশন অব পাবলিক হেল্থ আবার প্রতিষ্ঠানটি পরিদর্শনে যায়। ভেতরে ভালো করে তল্লাশি চালিয়ে তারপর আবার সেটি খোলার অনুমতি দেওয়া হয়। তবে তাদেরকে প্রতি সপ্তাহে ইঁদুরের পরিস্থিতি নিয়ে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV