নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক রনি নিহত
লাবলু আনসার, নিউইয়র্ক : নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আরিফুল ইয়াকুব রনি (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। এ সময় ছুরিকাঘাতে আরেক বাংলাদেশি (২৩) আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে ফ্লাটবুশ এলাকায় এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিউইয়র্ক পুলিশ জানায়, ৫৫০ ওসেন অ্যাভিনিউতে অবস্থিত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে অন্তত চার যুবক ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে রনিকে গুলি করে ভূপাতিত করা হয়। এ সময়ে রনির সঙ্গে থাকা আরেক বাংলাদেশি যুবককে ছুরিকাঘাত করে গা ঢাকা দেয় দুর্বৃত্তরা। পরে রনিকে উদ্ধার করে কিংস কাউন্টি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত বাংলাদেশিকে মায়মনিডেস হাসপাতালে নেওয়া হয়েছে। তার নাম এখনও জানা যায়নি।
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!