কানাডায় ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কানাডায় প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম অন্টারিওর প্রাদেশিক পরিষদ নির্বাচনে স্কারবারো সাউথওয়েস্ট আসন থেকে এমপি নির্বাচিত হলেন। নির্বাচিত এমপি ডলি বেগমের হাত ধরে ১৫ বছর পর জয় পেয়েছে নিউ ডেমোক্রেটিক পার্টি।
কানাডা ভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে ৬৩টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী ১৯ হাজার ৭৫১ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী হ্যারি এলিসকে হারিয়েছেন ডলি বেগম। ২০০৩ সাল থেকে হ্যারি এলিসই ওই স্থানটিতে এমপি নির্বাচিত হয়ে আসছিলেন।
ডলির জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। ১১ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে তিনি কানাডায় চলে যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা সড়ক দুর্ঘটনায় পড়লে অনেক বছর হাসপাতালে থাকতে হয়েছে। জীবনের বেশিরভাগ সময়টাই তিনি স্কেয়ারবোরোতে কাটিয়েছেন।
ইউনিভার্সিটি অব টরোন্টো থেকে স্নাতক সম্পন্ন করেছেন ডলি। আর ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে পড়েছেন স্নাতোকত্তর। পড়ালেখা শেষ করে সিটি অব টরেন্টোতে প্রায় ১০ মাস কাজ করেন তিনি। ডলি বেগম প্রাদেশিক সংগঠন কিপ হাইড্রো পাবলিক ক্যাম্পেইনের প্রধান সমন্বয়ক ছিলেন। এছাড়া স্কেয়ারবোরো হেলথ কোয়ালিশনের সহ-প্রধান ছিলেন তিনি। গত এপ্রিল পর্যন্ত রিচার্স অ্যানালিস্ট হিসেবে কাজ করেন দ্য সোসাইটি অব অ্যানার্জি প্রফেশনান্সে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!