নিউইয়র্কে অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের ইফতার মাহফিল অনুষ্ঠিত
https://www.facebook.com/USANewsNY/videos/2259088464108940/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার – অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের ইফতার ও দোয়া মাহফিল। গত ৯ জুন শনিবার ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টে অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের প্রেসিডেন্ট সৈয়দ তাহমীদুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোজাম্মেল হোসেন মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাসুদ রহমান, করেসপন্ডিং সেক্রেটারী শোয়েব মুহাম্মদ, এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. নাসির মিয়া, ভাইস প্রেসিডেন্ট মোঃ আলাউদ্দিন, মোহাম্মদ সালাহ উদ্দিন, তরিকুল ইসলাম মির্ধা, ফয়সাল আহমেদ প্রমুখ।


অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, স্টারলিং বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দীন, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র সভাপতি মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকন প্রমুখ।


অ্যাসাল প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দীন পবিত্র কুরআন-হাদীসের আলোকে মানব সেবার বিভিন্ন দিক তুলে ধরে সকলের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচতেন হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, আমরা বিভিন্ন দেশ, জাতি, সংস্কৃতি, ধর্মের মানুষ এদেশে বসবাস করছি। নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে না পারলে সফলতার পরিবর্তে বিপদের আশঙ্কা দেখা দিবে।


অতিথিরা অ্যাসাল’র কর্মকান্ডের প্রশংসা করে বলেন, দক্ষিণ এশীয় কমিউনিটিকে শক্তিশালী করার লক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংগঠনটি।
অ্যাসাল সদস্যরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী এ ইফতার মাহফিলে অংশ নেন।
https://www.facebook.com/USANewsNY/videos/2259082004109586/
https://www.facebook.com/USANewsNY/videos/2259076000776853/
https://www.facebook.com/USANewsNY/videos/2259067887444331/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!