Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

শান্তি মিশনে প্রেসিডেন্ট ট্রাম্প!

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: June 10, 2018 | 5:36 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : গ্রুপ অব সেভেন (জি-৭) এর কানাডায় ৪৪তম সম্মেলন শেষে সিংগাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিংগাপুর সফরকে একটি শান্তি মিশন বলে আখ্যায়িত করেছেন তিনি। সেখানে ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম-জং উনের সাথে একটি ঐতিহাসিক সম্মেলনে মিলিত হবেন। কিমের সাথে গুরুত্বপূর্ণ এ বৈঠকটিকে তিনি একমাত্র সুযোগ তথা ‘ওয়ান টাইম শট’ বলে আখ্যা দিয়েছেন বলে জানিয়েছে সিএনএন।

ট্রাম্প কানাডার কুইবেকে একটি সংবাদ সম্মেলনে জানান, কিমের সাথে বৈঠক করার জন্য শিল্পোন্নত দেশগুলোর সম্মেলন একটু আগেই ত্যাগ করছেন। কোরিয়া অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কিমের বৈঠকটি অত্যন্ত গুরুপূর্ণ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বৃহদাকারে কোন চুক্তির ব্যাপারে উচ্চাকাংখা নেই তবে ফলাফল অবশ্যই ইতিবাচক হবে বলে তিনি দাবি করেছেন। ট্রাম্প আরো বলেন, কিম তার জনগণের জন্য মহৎ কিছু করতে যাচ্ছেন। তার এমন একটি কাজের সুযোগ রয়েছে এবং এটি আর নাও আসতে পারে তাই তাকে সুযোগটি কাজে লাগাতে হবে। ট্রাম্প আরো বলেন, আমি মনে করি আমরা বিশ্বের জন্য দারুন কিছু করতে যাচ্ছি। সিএনবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ