নিউইয়র্কের স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা পদ্ধতি বহাল থাকছে
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি পরীক্ষা পদ্ধতি বহাল থাকছে। নিউইয়র্ক স্টেট এসেম্বলি স্পিকার কার্ল হিষ্টি গত বৃহ:স্পতিবার বিকেলে স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত মেয়রের নেয়া সিদ্ধান্ত এক বছরের জন্য স্থগিত ঘোষণা করেন। ফলে স্পেশালাইজড হাই স্কুলে বর্তমান ভর্তি পরীক্ষা পদ্ধতি বহাল থাকছে। স্পেশালাইজড হাইস্কুলে ভতির প্রধান যে ভিত্তি তা হলো ‘এসএইচএসএটি’। এই ব্যবস্থা রদ করে মেয়র ব¬াজিও মিডল স্কুলের ক্লাস র্যাংককে স্পোশাইজড স্কুলে ভর্তির যোগ্যতা হিসাবে বিবেচনার নতুন পদ্ধতি ঘোষণা করেন গত ৩ জুন রবিবার। ওইদিন মেয়র বিল ডি ব্লাজিও এবং সিটির স্কুল চ্যান্সেলর রিচার্ড কারাঞ্জা ইস্ট নিউইয়র্কে একটি স্কুলে ঘোষণা দেন পিছিয়ে পড়া ও দরিদ্র কম্যুনিটিকে সমান সুযোগ দেয়ার লক্ষ্যে নিউইয়র্ক সিটির গর্ব হিসাবে পরিচিত স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির জন্য মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক পরীক্ষা বাতিল করে কৃষ্ণাঙ্গ ও ল্যাটিনো কম্যুনিটিকে কোটার ভিত্তিতে এবং অন্যদের ক্লাসের পারফর্মেন্স বিবেচনা করে ভর্তি করা হবে। এছাড়াও কোটার ভিত্তিতে প্রাইভেট ও ক্যাথলিক স্কুলের ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ দেয়া হবে। এই ঘোষণার সাথে সাথে সিটি জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। পরদিন থেকেই সিটি হল সহ বিভিন্ন স্থানে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ। প্রতিবাদকারীদের পাশে দাঁড়ান কংগ্রেসউম্যান গ্রেস মেং, এসেম্বলিম্যান রন কিম, এসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, কাউন্সিলম্যান পিটার কু প্রমুখ। এরই মধ্যে গত বুধবার নিউইয়র্ক স্টেট এসেম্বলির এডুকেশন কমিটি তড়িঘড়ি করে তা পাশ করে। তাএর ফলে এই প্রতিবাদ আরো তীব্র হয়। বিক্ষোভ ছড়িয়ে পড়ে সিটির সর্বত্র। আর এই বিক্ষোভ-প্রতিবাদের মুখে নিউইয়র্ক স্টেট এসেম্বলির স্পিকার কার্ল হিষ্টি এক বছরের জন্য মেয়রের এই সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করেন গত বৃহ:স্পতিবার বিকেলে।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসমূহের মূল নিয়ন্ত্রক নিউইয়র্ক স্টেট। মেয়র ও চ্যান্সেলর জানিয়েছিলেন এ ঘোষণা আগামী বছর থেকেই কার্যকর হবে।
এদিকে ষ্টেট সিনেটের এডুকেশন কমিটির চেয়ারম্যান রিপাবলিকান কার্ল মার্সেলিনো বলেছেন, এডমিশন টেষ্ট বাতিলের কোনো বিল তিনি পাশ হতে দেবেন না। প্রসঙ্গত: উল্লেখ্য ষ্টেট সিনেট রিপাবলিকানদের নিয়ন্ত্রণে।
স্পিকার কার্ল হিষ্টি বলেন, এসেম্বলির আগামী অধিবেশনে এই বিলের ওপর আলোচনা হবে। এবিষয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের মতামত নেয়া হবে।
মেয়র বিল ডি ব্লাজিও বলেন, নিউইয়র্ক সিটির সবচেয়ে সম্মানজনক কিছু হাইস্কুল থাকবে, অথচ আমরা তাদের বৈষম্যের এজেন্ট হিসাবে রেখে দেব তা হতে পারে না। আমরা সবকিছু পরিবর্তন করবো। এই সিটিকে ফেয়ার সিটিতে রূপান্তরের কাজ করছি। এর মধ্যে স্কুল বাদ যাবে কেন?
এদিকে কংগ্রেসউম্যান গ্রেস মেং মেয়রের উক্ত প্রস্তাবের তীব্র বিরোধীতা করে এক প্রতিবাদে বলেন, স্টাইভষ্ট্যান্ট হাইস্কুলের সাবেক ছাত্রী হিসেবে আমি এই পরিবর্তনের প্রস্তাবে অত্যন্ত হতাশ। সকল পক্ষের সাথে বিশেষ করে এশিয় কমিউনিটির সাথে আলোচনা না করে এককভাবে এই সিদ্ধান্ত নেয়ার তীব্র প্রতিবাদ জানান গ্রেস মেং।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!